National

১৩ জন যাত্রী নিয়ে আচমকা ভ্যানিস বায়ুসেনার বিমান

১৩ জন যাত্রী নিয়ে সোমবার দুপুরে ওড়ে ভারতীয় বায়ুসেনার বিমান এএন-৩২। অসমের যোরহাট থেকে ওড়ে বিমানটি। বিমানে ছিলেন ৮ জন বিমানকর্মী ও ৫ জন যাত্রী। বিমানটি ঠিকঠাক আকাশে ওড়ে। তারপর গন্তব্যে পাড়ি দেয়। দুপুর ১২টা ২৫ মিনিটে আকাশে ওড়ে সেটি। আধঘণ্টা পর থেকে তার আর কোনও খোঁজ নেই।

মেনচুকা অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে বিমানটির নামার কথা ছিল। ওড়ার আধঘণ্টা পর পর্যন্তও গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে বিমানটির সম্পর্ক ঠিকঠাক ছিল। বেলা ১টা নাগাদ আচমকা বিমানটির সঙ্গে গ্রাউন্ড কন্ট্রোলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর আর বিমানটির সঙ্গে যোগাযোগ স্থাপন সম্ভব হয়নি। এরপরই শুরু হয় বিমানটিকে খুঁজে বার করার চেষ্টা।

আকাশেই এভাবে আচমকা কীভাবে ভ্যানিস হয়ে গেল বিমানটি? সে প্রশ্নের উত্তর খুঁজছে বায়ুসেনা। বায়ুসেনার তরফে সবরকমভাবে বিমানটির খোঁজ শুরু হয়েছে। তন্নতন্ন করে তল্লাশি চলছে। কোথাও সেটি ভেঙে পড়েছে কিনা তাও আকাশপথে খোঁজ করে দেখা হচ্ছে। যে পথ ধরে সেটি গন্তব্য পৌঁছনোর কথা আকাশপথে সেই রুটও খুঁজে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026