National

অন্ধকারে উত্তাল সমুদ্রে পিছু ধাওয়া, ভারতের জালে পাকিস্তানের আল মদিনা

তখন ভোরের আলো ফোটেনি। চারদিক ঘুটঘুট করছে অন্ধকার। উত্তাল আরব সাগরে কোনও জলযানকে স্থির রাখাটাই চ্যালেঞ্জের। তবু নিজেদের লক্ষ্যে অনড় থেকে ভারতীয় জলসীমায় ঢুকে পড়া একটি পাকিস্তানি মাছ ধরার নৌকার পিছু ধাওয়া করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। উত্তাল সমুদ্রের সঙ্গে কঠিন লড়াই চালিয়েও পাক নৌকাটিকে পালাতে দেয়নি তারা। পাকিস্তানি নৌকাটি বিপদ বুঝে পাকিস্তানের দিকে পালাতে থাকে।

শুরু হয় উত্তাল সমুদ্রে ঢেউয়ের সঙ্গে লড়াই করে পাক নৌকা ও ভারতীয় উপকীলরক্ষী বাহিনীর জাহাজের চোরপুলিশ খেলা। দীর্ঘক্ষণ ধরে এই ধাওয়া চলে। অবশেষে ভারতীয় জলসীমা পার করার আগেই তাদের পাকড়াও করে উপকূলরক্ষী বাহিনী। তাদের কাছ থেকে ৬০০ কোটি টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। মাদক হিসাবে যা নিয়ে আসা হচ্ছিল তা ছিল হেরোইন।

পাকিস্তান থেকে ২০০ কেজি হেরোইন নিয়ে একটি পাকিস্তানি মাছ ধরার নৌকা ভারতীয় জলসীমায় ঢুকবে বলে আগেই খবর ছিল উপকূলরক্ষী বাহিনীর কাছে। তাই কাউকে কিছু বুঝতে না দিয়ে আরব সাগরে ছড়িয়ে ছিটিয়ে অপেক্ষা করছিল উপকূলরক্ষী বাহিনীর জাহাজগুলি। ঠিক ছিল পাকিস্তানি ওই নৌকা থেকে ওই ২০০ কেজি হেরোইন ভারতীয় মাছ ধরার নৌকায় তুলে দেওয়া হবে। তারপর পাক নৌকাটি ফের পাকিস্তানে ফিরে যাবে। গুজরাটের কচ্ছের কাছে আরব সাগরে এই মাদক পাচারের কথা ছিল। সেইমত রাতের অন্ধকারেই উত্তাল সমুদ্রে উপকূলরক্ষী বাহিনী অপেক্ষায় ছিল।

পাক নৌকাটি তাদের নজরে আসার পরই সেটিকে ধাওয়া করে উপকূলরক্ষী বাহিনী। পালাতে শুরু করে নৌকাটি। এদিকে পাকিস্তানি ওই নৌকা থেকে হেরোইন নেওয়ার জন্য ১৩ জনকে নিয়ে ভারতীয় একটি মাছ ধরার নৌকাও সেখানে অপেক্ষায় ছিল। তাদেরও পাকড়াও করে উপকূলরক্ষী বাহিনী। ‘আল মদিনা’ নামে পাকিস্তানি নৌকাটি থেকে ১৯৫টি হেরোইনের প্যাকেট উদ্ধার হয়েছে। পাক নৌকার সব সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে উপকূলরক্ষী বাহিনী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026