ফাইল : ভারতীয় সেনা, ছবি - আইএএনএস
লুকিয়ে সীমান্ত পার করে ভারতে ঢুকে পড়া নতুন কিছু নয়। এর আগেও রাজস্থান ও জম্মু কাশ্মীর সীমান্ত দিয়ে পাকিস্তানের নাগরিক ভারতে ঢুকেছে। তাদের কঠোর নজরদারির পরিচয় দিয়ে ঠিক সময়ে পাকড়াও করেছে বিএসএফ। গত শুক্রবারও তেমনই একটি ঘটনা ঘটল। শুক্রবার সন্ধে পেরিয়ে রাত হয় হয়। সেই সময় জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলায় ভারত-পাক সীমান্ত পার করে অন্ধকারে গা ঢাকা দিয়ে ভারতে ঢুকে পড়ে ১ পাক নাগরিক।
বিষয়টি নজর এড়ায়নি ভারতীয় সেনার। ভারতীয় ভূখণ্ডে ঢোকার পরই ওই ব্যক্তিতে ধরে ফেলে তারা। তবে তার কাছ থেকে কোনও অস্ত্র উদ্ধার হয়নি। পাকড়াও পাক নাগরিক পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা বলে জানতে পেরেছে সেনা।
পাক অধিকৃত কাশ্মীরের মাঞ্জকোটের বাসিন্দা সাবির আহমেদ কেন এভাবে অন্ধকারে গা ঢাকা দিয়ে ভারতে প্রবেশ করল তা জানার চেষ্টা করছে সেনা। তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পাকিস্তান থেকে অন্ধকারে লুকিয়ে সন্ত্রাসবাদীরা ভারতে প্রবেশ করার চেষ্টা করে। সেকথা মাথায় রেখেই জিজ্ঞাসাবাদ চলছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…