National

বরফের ওপর দানবীয় পায়ের ছাপ, ইয়েতি জল্পনা উস্কে দিল সেনা

ভারতীয় সেনার অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডলে একটি ছবি প্রকাশ করেছে তারা। সেই ছবিতে দেখা গেছে হিমালয়ে সাদা বরফের চাদরের ওপর বিশাল বিশাল পায়ের ছাপ। যাকে ইয়েতির পায়ের ছাপ বলেই মনে করছে সেনা। এই ছবি সামনে আসতেই ফের একবার হিমালয়ে ইয়েতি-র অস্তিত্ব নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে।

হিমালয়ের পৌরাণিক এক দানবের নাম ইয়েতি। কথিত আছে তার অতিকায় চেহারা। সারা গা লোমে ভরা। ২ পায়ে হাঁটে। আর বরফের জায়গায় থাকে বলে তাদের ভারী ও অতিকায় পায়ের ছাপ স্পষ্ট বরফের ওপর পড়ে। ইয়েতিকে অনেকে তুষারমানবও বলে থাকেন।

ভারতীয় সেনার যে পর্বতারোহী দল রয়েছে তারা গত ৯ এপ্রিল মাকালু বেস ক্যাম্পের কাছে এই পায়ের ছাপ দেখতে পায়। দেখা মাত্র তা ক্যামেরাবন্দি করেন দলের সদস্যরা। প্রসঙ্গত, একমাত্র মাকালু-বরুণ ন্যাশনাল পার্কেই এই তুষারমানবের খোঁজ মিলেছিল বলে দাবি করেছে সেনার ওই পোস্ট। সেনার দাবি, এই প্রথম ভারতীয় সেনা ইয়েতির পায়ের ছাপ দেখতে পেল। যে পায়ের ছাপ সেদিন দেখা গেছে তার মাপ হল ৩২ বাই ১৫ ইঞ্চি।

এমন কিছু নজরে পড়লেও সেই ছবি জনসাধারণের মধ্যে ছড়ানো হল কেন? সেনার তরফে দাবি করা হয়েছে তারা এই ছবি পাবলিক করেছে তার কারণ তারা চাইছিল এই ঘটনাকে কেন্দ্র করে বৈজ্ঞানিক উত্তেজনা বৃদ্ধি হোক, ইয়েতি নিয়ে নতুন করে ফের মানুষের মধ্যে কৌতূহল বৃদ্ধি পাক।

এদিকে ট্যুইট পোস্ট হতেই অনেকে তাঁদের মতামত ব্যক্ত করতে শুরু করেছেন। তাঁদের মধ্যে একজন প্রশ্ন করেছেন এটা হনুমানজির পায়ের ছাপ নয়তো? অন্য একজন লিখেছেন তাঁর টিনটিন ইন টিবেট বা তিব্বতে টিনটিনের কথা মনে পড়ে যাচ্ছে। প্রসঙ্গত এটা মনেই করা হয় তিব্বতে ইয়েতি আছে। যদিও তার স্পষ্ট অস্তিত্ব এখনও রহস্যাবৃত।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026