ফাইল ছবি
সব দড়ি টানাটানির অবসান। অবশেষে রাফাল যুদ্ধবিমান নিয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি সাক্ষর করল ভারত। শুক্রবার দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী এই চুক্তিতে সাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ফ্রান্সের কাছ থেকে ভারত ৭ দশমিক ৮৭ বিলিয়ন ইউরোর বিনিময়ে ৩৬টি রাফাল জেট কিনবে। রাফালের দাম নিয়ে ভারতের সঙ্গে বেশ কিছুদিন ধরেই দরকষাকষি চলছিল। অবশেষে সেই দরকষাকষিতে লাভবান হল ভারতই। শুরুতে ফ্রান্স যে দাম চেয়েছিল তার চেয়ে প্রায় ৭৫০ মিলিয়ন ইউরো কমে চুক্তি চূড়ান্ত হয়েছে। তবে চুক্তি সম্পূর্ণ হলেও রাফালের প্রথম জেটটি হাতে পেতে ভারতকে এখনও প্রায় ৩ বছর অপেক্ষা করতে হবে বলেই খবর।
কী আছে রাফালে? রাফাল যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। পরমাণু অস্ত্রও বহন করতে পারে এই বিমান। বহু উঁচু থেকে শত্রুপক্ষের ঘাঁটিতে আঘাত হানতে পারে এই ফরাসি যুদ্ধবিমান। অত্যাধুনিক সমর সরঞ্জামও এই বিমান থেকে ছোঁড়া যাবে অক্লেশে। সেইসঙ্গে নিজের প্রয়োজনমত বেশ কিছু চাহিদা ভারতের রয়েছে। ভারতীয় বায়ুসেনার তরফে সেসব চাহিদা ফ্রান্সের হাতে তুলে দেওয়া হবে। সেইমত বিমানটিকে ডিজাইন করবে ফ্রান্স।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…