National

লুকিয়ে থাকা ২ জঙ্গিকে খতম করল যৌথবাহিনী

জম্মু কাশ্মীরে ফের জঙ্গি নিকেশে সাফল্য পেল যৌথবাহিনী। শনিবার রাষ্ট্রীয় রাইফেলস ও রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছিল। এমন প্রায়শই করে থাকে যৌথবাহিনী। পুলওয়ামার পর সেই তৎপরতা আরও বেড়েছে। এদিন যৌথবাহিনী তল্লাশি চালাচ্ছিল সোপিয়ান জেলার পারগুচি গ্রামে। গ্রামে তল্লাশি চালানোর সময় আচমকাই তাঁদের লক্ষ্য করে গুলি ছুটে আসে।

যৌথবাহিনী এমন পরিস্থিতির জন্য সবসময় তৈরি থাকে। তারাও লুকিয়ে গুলি চালানো জঙ্গিদের দিকে গুলি চালাতে শুরু করে। ফলে শুরু হয় গুলির লড়াই। এই গুলিযুদ্ধ বেশ কিছুক্ষণ স্থায়ী হয়। পরে যৌথবাহিনীর ছোঁড়া গুলিতে খতম হয় ২ জঙ্গি। যদিও গুলির লড়াই থামার পরও এলাকা জুড়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। কোথাও কোনও জঙ্গি গা ঢাকা দিয়ে আছে কিনা তা নিশ্চিত হতে চলে তল্লাশি অভিযান।

২ জঙ্গির দেহ উদ্ধার হলেও তাদের পরিচয় এখনও জানতে পারেনি যৌথবাহিনী। তারা কোন সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সেটাও পরিস্কার করে জানা যায়নি। তবে জঙ্গি দমন অভিযানে এদিন ২ জঙ্গিকে খতম করা অবশ্যই যৌথবাহিনীর জন্য বড় সাফল্য। তারা কেন এই গ্রামে লুকিয়ে ছিল। তাদের উদ্দেশ্য কী ছিল তাও বোঝার চেষ্টা চালাচ্ছে বাহিনী।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026