ফাইল : বিকানের-এ ভেঙে পড়া মিগ-২১ বিমানের ধ্বংসাবশেষ, ছবি - আইএএনএস
ফের ভেঙে পড়ল মিগ। ভারতের এই যুদ্ধবিমান ভেঙে পড়াটা এখন গা সওয়া হয়ে গিয়েছে। একের পর এক মিগ বিমান রুটিন উড়ানে ওড়ে। আর ভেঙে পড়ে। দেশবাসীর কাছে এই খবর এখন চর্বিতচর্বণের রূপ নিয়েছে। রবিবার সকালেও ফের একটি মিগ যুদ্ধবিমান ভেঙে পড়ল। মিগ-২৭-টি ভেঙে পড়ে একটি গ্রামের ওপর। রাজস্থানের সিরোহির একটি গ্রাম গোদানা। এখানেই মিগ-২৭ যুদ্ধবিমানটি ভেঙে পড়ে।
প্রতিরক্ষামন্ত্রকের তরফে এই খবরের সত্যতা নিশ্চিত করা হয়েছে। মিগ-২৭ বিমানটি ভেঙে পড়লেও পাইলট অক্ষত আছেন। বিমানে গোলযোগ বুঝে আগেই তিনি বিমান থেকে বেরিয়ে আসেন। সাধারণত প্যারাসুটে করে নেমে আসেন পাইলটরা। বিমানটি গ্রামের কাছে ভেঙে পড়লেও কোনও বড় দুর্ঘটনা ঘটেনি। হতাহতের খবর নেই। বিমানটি রুটিন উড়ানে বারমের-এর উত্তরলাই এয়ার ফোর্স বেস থেকে সকালে উড়েছিল। তারপর মাঝ আকাশেই বিপদ বুঝে পাইলট বিমান ছেড়ে বেরিয়ে আসেন।
কীভাবে বিমানটি ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ১৯৮০-র দশকের শুরুতে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে এই মিগ যুদ্ধবিমান কেনে ভারত। বিভিন্ন যুদ্ধের সময় মিগ কিন্তু ভারতের জয়ে বড় ভূমিকা পালন করেছে। কিন্তু বেশ কয়েক বছর ধরেই মিগ ভেঙে পড়ার ঘটনা সামনে উঠে আসছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…
ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…
পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…
অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…