National

সেনার গুলিতে খতম ২ জঙ্গি

ফের জম্মু কাশ্মীরে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলি করে মারল যৌথবাহিনী। এবার সাফল্য এল শ্রীনগরের কাছে নওগাাঁও এলাকায়। এখানে লুকিয়ে থাকা জঙ্গিদের সম্বন্ধে খোঁজ পায় যৌথবাহিনী। দ্রুত ওই এলাকা ঘিরে ফেলে তারা। চারপাশ থেকে ঘিরে গেছে বুঝতে পেরে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় যৌথবাহিনী।

শুক্রবার এই গুলির লড়াই বেশ কিছুক্ষণ স্থায়ী হয়। যৌথবাহিনীর গুলিতে ২ জঙ্গির অবশেষে মৃত্যু হয়। এদিকে গুলির লড়াইয়ে ৫ ভারতীয় সেনা আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। মৃত জঙ্গিদের কাছ থেকে ২টি রাইফেল উদ্ধার হয়েছে।

একের পর এক জায়গায় লুকিয়ে থাকা জঙ্গিদের খবর বার করে গুলি করে মারছে যৌথবাহিনী। পুলওয়ামা হামলার পর এ ধরণের অপারেশন আরও বেড়েছে। যৌথবাহিনীর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কিছু স্থানীয় বাসিন্দা জঙ্গিদের সমর্থন করে যৌথবাহিনীর বিরুদ্ধে পাথর বর্ষণ করছে। তাদের হটিয়ে জঙ্গিদের নিকেশ করতে হচ্ছে যৌথবাহিনীকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

সাতপাকে বাঁধা পড়লেন মহাকুম্ভ খ্যাত আইআইটি বাবা

মহাকুম্ভ খ্যাত ২ জন সাতপাকে বাঁধা পড়লেন। মহাকুম্ভে সকলের নজর কেড়ে নেওয়া মোনালিসার পর এবার…

April 7, 2026

খাবার নেই, ফোন বন্ধ, ঘন জঙ্গলে এই অবস্থায় ৪ দিন কাটালেন পথ হারানো যুবতী

সঙ্গে কোনও খাবার ছিলনা। ফোনে যে সাহায্য চাইবেন তারও উপায় ছিলনা। ফোন বন্ধ। ৪ দিন…

April 6, 2026

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026