National

বড়সড় সাফল্য, সিআরপিএফের গুলিতে ঝাঁঝরা ৪ মাওবাদী

৪ মাওবাদীকে হত্যা করল সিআরপিএফ। বারবার সিআরপিএফ কনভয় মাওবাদীদের টার্গেট হয়েছে। মৃত্যু হয়েছে আধাসেনার। মঙ্গলবার কিন্তু মাওবাদীদের রীতিমত কোণঠাসা করে দিল সিআরপিএফ। ৪ মাওবাদীর দেহ গুলিতে ঝাঁঝরা করে দেয় তারা। একে বড়সড় সাফল্য বলেই ধরে নেওয়া হচ্ছে। মঙ্গলবার ভোরে জঙ্গলে তল্লাশি চালানোর সময় মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় সিআরপিএফ জওয়ানদের।

মঙ্গলবার ভোরে ছত্তিসগড়ের সুকমা জেলার জঙ্গলাকীর্ণ এলাকায় তল্লাশি চালাচ্ছিল সিআরপিএফ। সুকমা মাওবাদী অধ্যুষিত এলাকা হিসাবেই পরিচিত। এখানে আগেও বহুবার বড়সড় হামলা চালিয়েছে মাওবাদীরা। সেখানেই বীমাপুর এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে এদিন তল্লাশি শুরু হয়। সেই সময় শুরু হয় গুলির লড়াই।

সিআরপিএফের গুলিতে ৪ মাওবাদীর মৃত্যুর পর বাকি মাওবাদীরা জঙ্গলে পালিয়ে যায়। মৃত ৪ মাওবাদীর দেহ উদ্ধার করে সিআরপিএফ। তাদের গায়ে মাওবাদীদের ইউনিফর্ম ছিল। মৃতদের পাশ থেকে ১টি ইনসাস ও ২টি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার হয়েছে। সুকমার জঙ্গলে সিআরপিএফ স্পেশাল ইউনিট মাওবাদী নিকেশের কাজে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026