National

সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক গুলিবর্ষণ, সীমান্তে শহিদ ভারতীয় সেনা

সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করাকে অভ্যাসে পরিণত করে ফেলেছে পাকিস্তান। বারবার তারা সীমান্তে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে। বিনা প্ররোচনায় সীমান্ত পারে ভারতের দিকে গুলিবর্ষণ করছে। পুলওয়ামা কাণ্ডের পর থেকেই এই সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন শুরু করেছে তারা। ইতিমধ্যেই অজস্রবার চুক্তি লঙ্ঘন করে ফেলেছে তারা। প্রতিবারই অবশ্য ভারতীয় সেনা পাল্টা জবাব দিয়েছে। গত শনিবার রাতেও একইভাবে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাক রেঞ্জাররা।

শনিবার রাত থেকে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় সীমান্তবর্তী এলাকায় প্রবল গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। বাধ্য হয়ে পাল্টা জবাব দিতে হয় ভারতীয় সেনাকে। শুরু হয় গুলির লড়াই। রাতেই পাকিস্তানের দিক থেকে ছুটে আসা গুলিতে আহত হন এক ভারতীয় সেনা। তাঁর চিকিৎসা শুরু হয়। কিন্তু রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। ফের পাক গুলিতে শহিদ হলেন এক ভারতীয় সেনা।

শনিবার রাত থেকে শুরু হওয়া এই গুলির লড়াই অবশ্য রবিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। সারা রাত গুলির লড়াই চলার পর সকালের আলো ফোটার পরও তা চলছিল। অবশেষে ভারতীয় সেনার কড়া জবাবে থামে গুলির লড়াই। সংঘর্ষ বিরতি চুক্তির তোয়াক্কা না করেই যেভাবে পাকিস্তান বিনা প্ররোচনায় গুলিবর্ষণ করছে তাতে সীমান্তবর্তী গ্রামগুলির সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন দীর্ঘদিন ধরেই ব্যাহত হচ্ছে। পড়ুয়াদের পঠনপাঠন শিকেয় উঠেছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026