National

সাতসকালে ভারত-পাক সীমান্তে প্রবল গুলির লড়াই

রবিবার ভোর সাড়ে ৪টে। একে প্রবল ঠান্ডা। তায় আবার রবিবারের এমন কাকভোর। ফলে গোটা কাশ্মীর তখন ঘুমের দেশে। কেবল সীমান্তে ২ চোখের পাতা এক না করে অতন্দ্র প্রহরায় ছিল ভারতীয় সেনা। ভোর সাড়ে ৪টে নাগাদ বিনা প্ররোচনায় আচমকা ভারতে দিকে গুলি ও মর্টার বর্ষণ শুরু করে পাক রেঞ্জাররা। ঝাঁকে ঝাঁকে গুলি ছুটে আসতে থাকে ভারতের দিকে। সীমানার ওপার থেকে ছুটে আসতে থাকে মর্টারও।

পাল্টা জবাব দেয় ভারতও। পাল্টা গুলি চালাতে থাকে ভারতীয় সেনা। গুলির লড়াই তীব্র আকার নেয়। রবিবার ভোরে এই গুলির লড়াই শুরু হয় কাশ্মীরের পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি সেক্টরে ভারত-পাক সীমান্তে। গুলির লড়াই একটানা অব্যাহত থাকে প্রায় ৩ ঘণ্টা। সকাল সাড়ে ৭টা নাগাদ এই গুলির লড়াই থামে।

পাকিস্তান নিরন্তর সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে চলেছে। ফলে সীমান্তে বাধ্য হয়েই পাল্টা উত্তর দিতে হচ্ছে ভারতকে। যা সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। তাঁদের বাড়ি ঘরেও আছড়ে পড়ছে পাক মর্টার। এই অবস্থায় সীমান্তের ৫ কিলোমিটারের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026