National

ভারতে ঢুকল পাক ড্রোন, গুলি করে নামাল বিএসএফ

শনিবার ভোর ৫টায় একবার চেষ্টা করেছিল ভারতে ঢোকার। কিন্তু সীমান্ত পার করে ভারতে ঢুকতেই সেটিকে লক্ষ্য করে গুলি করতে থাকে বিএসএফ। বেগতিক বুঝে দ্রুত এলাকা ছাড়ে মানবহীন আকাশযানটি। কিন্তু ফের পাকিস্তানের একটি ড্রোন সন্ধেয় একই চেষ্টা করে। কিন্তু বিএসএফ সতর্কই ছিল। সন্ধের অন্ধকারকে কাজে লাগিয়ে ভারতে ঢোকার চেষ্টা করতেই সেটিকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এবার গুলি লক্ষে আঘাত করে। ভারতের মধ্যেই ভেঙে পড়ে পাক ড্রোনটি।

শনিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে রাজস্থানের গঙ্গানগর সেক্টরে। ভারত-পাক সীমান্তে এখানে প্রহরারত বিএসএফ। তাদের নজরে পড়তেই পাক ড্রোনের ভারতে অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয় তারা। শনিবার রাতে একথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের রাজস্থান মুখপাত্র কর্নেল সম্বিত ঘোষ। রাজস্থানের ভারত-পাক সীমানা পার করে একই দিনে ২ বার ভারতে ঢোকার চেষ্টা করল পাক ড্রোন।

প্রসঙ্গত শেষ ১১ দিনে ৪ বার রাজস্থান দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছে পাক ড্রোন। গত ২৬ ফেব্রুয়ারি একটি ড্রোন ঢোকার চেষ্টা করেছিল। সেটিকে গুলি করে নামানো হয়। তারপর ৪ মার্চ ফের একটি ড্রোন রাজস্থান সীমানা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলে সেটিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে নামায় ভারতের সুখোই বিমান। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026