National

কোনও সেনা অপহরণ হয়নি, সাফ জানাল সেনাবাহিনী

কোনও ভারতীয় সেনাকে অপহরণ করা হয়নি। পুরোটাই ভ্রান্ত খবর। যিনি অপহরণ হয়েছেন বলে খবর হয়েছিল তিনি ভাল আছেন। শনিবার একথা স্পষ্ট করে জানিয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। গত শুক্রবার খবর হয়েছিল যে জম্মু কাশ্মীরে মোতায়েন ১ সেনা জওয়ান অপহৃত হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বেশ কিছু সংবাদমাধ্যম শুক্রবার খবর করে জম্মু কাশ্মীরের কাজিপোরা এলাকা থেকে মহম্মদ ইয়াসিন নামে এক ভারতীয় সেনাকে অপহরণ করা হয়েছে। আসলে তিনি এখন ছুটিতে আছেন। আর ভাল আছেন। পুরো খবরটাই ভুল। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সংবাদমাধ্যমগুলির কাছে অনুরোধ করা হয়েছে তারা যেন এমন জল্পনা না ছড়ায়।

জম্মু কাশ্মীর লাইট ইনফ্যান্ট্রি বিভাগে কর্মরত মহম্মদ ইয়াসিনকে অপহরণ করা হয়েছে এমন খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। জঙ্গি না পাক সেনা, একাজ কাদের তা নিয়েও আমজনতার মধ্যে কাটাছেঁড়া শুরু হয়। অনেকে উদ্বেগেরও শিকার হন। অবশ্য এদিন সব জল্পনায় জল ঢেলে দিয়েছে ভারতীয় সেনা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026