National

সীমান্তে ভারত-পাক প্রবল গুলির লড়াই

বুধবার ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ড লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করল পাকিস্তান। এদিন বেলার মধ্যেই ৩ বার সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাক রেঞ্জাররা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও। পাকিস্তানের দিক থেকে বিনা প্ররোচনাতেই ৩ বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে প্রবল গুলিবর্ষণ হয়।

বুধবার সকাল থেকেই জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নওসেরা ও সুন্দরবানি সেক্টরে প্রবল গুলিবর্ষণ শুরু করে পাকিস্তান। বেলা সাড়ে ১০টা থেকে তৃতীয়বারের জন্য সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে তারা। পাল্টা ভারতীয় সেনাও জবাব দেয়। শুরু হয় দুপক্ষে প্রবল গুলির লড়াই। যা দুপুরেও স্থায়ী ছিল। প্রসঙ্গত গত মঙ্গলবারও বারবার যুদ্ধ বিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করে পাকিস্তান। যার জবাব দেয় ভারতীয় সেনা।

পাকিস্তানের প্রবল গুলিবর্ষণে গত মঙ্গলবার এক ভারতীয় সেনা আহত হন। এদিকে পাক গুলি ও বোমাবর্ষণে সীমান্তবর্তী গ্রামগুলির জনজীবন কিছুটা হলেও বিপর্যস্ত। রাজৌরি ও পুঞ্চ জেলার সীমান্তবর্তী ৫ কিলোমিটার পর্যন্ত এলাকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026