National

ছাঙ্গুতে প্রবল তুষারপাত, ৩০০ পর্যটককে উদ্ধার করল সেনা

ভারতের অন্যতম পর্যটনস্থল সিকিম। হিমালয়ের কোলে প্রকৃতির অসীম সৌন্দর্যে ভরা সিকিমের কোণায় কোণায় চোখ জুড়নো আকর্ষণ। ফলে সারা বছরই সিকিমে পর্যটকদের ভিড় লেগে থাকে। যারমধ্যে অনেক বাঙালিও থাকেন। এমনই একজন পর্যটক ছাঙ্গুতে আটকে পড়েন এদিন। প্রবল তুষারপাতের জেরে রাস্তা বরফের তলায় চলে যায়। ফলে আটকে পড়েন পর্যটকরা।

পর্যটকদের মধ্যে মহিলা, শিশু, বৃদ্ধও ছিলেন। অনেকেই ওই প্রবল ঠান্ডায় আটকা পড়ে অসুস্থ বোধ করতে থাকেন। ৫০ থেকে ৬০টি গাড়িতে ছিলেন এই ৩০০ পর্যটক। না পিছনে যেতে পারছেন, না সামনে এগোনোর পথ আছে। তারমধ্যে প্রবল তুষারপাত। ক্রমশ পরিস্থিতি ভয়ানক হচ্ছিল। অনেকেই ভাবতে শুরু করেছিলেন হয়তো এখানেই শেষ।

এই অবস্থায় আটকা পড়া পর্যটকদের উদ্ধার করতে এগিয়ে আসে ভারতীয় সেনা। প্রবল প্রতিকূল আবহাওয়ার মধ্যেই সকলকে উদ্ধার করে নিয়ে আসে তারা। সকলকে প্রথমে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয় সেনার তরফে। তারপর তাঁদের সকলকে গ্যাংটকে পৌঁছে দেওয়া হয়। ভারতীয় সেনা এভাবে পাশে দাঁড়ানোর আপ্লুত আটকা পড়া পর্যটকেরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026