National

ব্যাগে ভর্তি ব্রাউন সুগারের প্যাকেট, সীমানা পেরোতেই আটক মহিলা

১ কিলো ৮১৭ গ্রাম নিষিদ্ধ মাদক নিয়ে মণিপুরে ঢুকে পড়লেও শেষ রক্ষা হয়নি। ওই বিশাল পরিমাণ ব্রাউন সুগার সহ পুলিশের জালে ধরা পড়ল এক মায়ানমারের মহিলা। মণিপুরের পূর্ব প্রান্তের বিস্তীর্ণ সীমান্তের ওপারে মায়ানমার। আর মায়ানমার থেকে মণিপুরের ওই সীমান্ত পার করে ভারতে প্রবেশ করার ঘটনা নতুন কিছু নয়। এদিন মণিপুরের সীমান্তবর্তী শহর মোরে থেকে ওই মহিলাকে আটক করে পুলিশ।

প্রতীকী ছবি

মণিপুর সীমান্তে পাহারারত পুলিশ ও অসম রাইফেলসের কাছে গোয়েন্দা সূত্রে খবর ছিল যে সীমানা পার করে নিষিদ্ধ মাদক ভারতে ঢুকতে পারে। মণিপুর পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার ভোর সাড়ে ৬টা নাগাদ সীমান্ত পার করে ভারতে প্রবেশ করতে দেখা যায় এক মহিলাকে। মায়ানমার থেকে ভারতের ঢোকার পর তার পথ আটকান সীমান্তরক্ষীরা। মহিলার কাঁধে একটা ব্যাগ ঝুলছিল। সেই ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে পড়ে ১৪৩টি ব্রাউন সুগারের প্যাকেট।

ফাইল ছবি

সীমানা পেরিয়ে অবলীলায় কাঁধের ব্যাগে যে পরিমাণ ব্রাউন সুগার নিয়ে ওই মহিলা ভারতে ঢোকেন তার আনুমানিক মূল্য শুনলে চোখ কপালে উঠতে পারে। আন্তর্জাতিক বাজারে ওই ব্রাউন সুগারের দাম প্রায় ৩ কোটি ৬০ লক্ষ টাকা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026