National

জনবসতির কাছেই ভেঙে পড়ল ২টি ‘সূর্য কিরণ’, মৃত ১ পাইলট

অনুশীলন চলাকালীন ভারতীয় যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। তবে সূর্য কিরণ যুদ্ধ বিমান ভেঙে পড়ার ঘটনা এই প্রথম। বুধবার থেকে বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ার বেসে শুরু হচ্ছে এরো ইন্ডিয়া ২০১৯। এই শোয়ে অংশ নেওয়ার জন্য মঙ্গলবার বেলার দিকে আকাশে যুদ্ধ বিমানের কসরতে ব্যস্ত ছিল এই ২টি সূর্য কিরণ যুদ্ধ বিমান। বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ ২টি বিমান কোনওভাবে ধাক্কা খায়। আকাশেই ধাক্কা খাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে ২টি বিমানই নিচের দিকে নামতে থাকে।

আগুনে ভস্মীভূত সূর্য কিরণ বিমান, ছবি – আইএএনএস

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এই সময় বিমানের পাইলটরা বিমান ছেড়ে বেরিয়ে এসে প্যারাসুটের সাহায্যে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন। মোট ৩ জন পাইলট ছিলেন। যারমধ্যে ২ জন আহত হলেও ১ পাইলটের মৃত্যু হয়। এদিকে দুর্ঘটনাগ্রস্ত বিমান ২টি নিচের দিকে নেমে এসে ইসরো কলোনি নামে ঘন জনবসতির পাশেই একটি ফাঁকা জমিতে আছড়ে পড়ে। আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে বিমান ২টিতে আগুন ধরে যায়।

সূর্য কিরণ বিমানের আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের লড়াই, ছবি – আইএএনএস

সেনার তরফে জানানো হয়েছে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনায় কোনও সাধারণ মানুষের কোনও ক্ষতি হয়নি। জনবসতির পাশে ফাঁকা মাঠে পড়ায় বড় ক্ষতি এড়ানো গেছে। এদিকে আগুন ধরে যাওয়ার পর বিমান ২টি থেকে বার হওয়া কালো ধোঁয়ায় আশপাশ ছেয়ে যায়। কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে পাক খেতে থাকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026