National

বড়সড় সাফল্য পেল সেনা, খতম পুলওয়ামা কাণ্ডের মাস্টারমাইন্ড

পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার মাস্টারমাইন্ড কামরানকে গুলি করে মারল যৌথবাহিনী। কামরান সহ ৩ জন জইশ জঙ্গিকে গুলি করে হত্যা করে ভারতীয় সেনা, জম্মু কাশ্মীর পুলিশ ও সিআরপিএফ-এর যৌথ বাহিনী। তবে এই গুলিযুদ্ধে ১ ভারতীয় মেজর পদাধিকারী সেনা শহিদ হয়েছেন। শহিদ হয়েছেন ৩ জওয়ানও। ১ জন সাধারণ মানুষ জঙ্গি-যৌথবাহিনী গুলির লড়াইয়ের মধ্যে পড়ে মারা যান। তবে জইশের একটি জঙ্গি ডেরা সম্পূর্ণ গুঁড়িয়ে দিয়ে কামরান সহ ৩ জঙ্গিকে খতম করা বড়সড় সাফল্য হিসাবেই ধরা হচ্ছে।

পুলওয়ামার চক্রীদের খতম করতে সেনার অপারেশন, ছবি – আইএএনএস

গত রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলওয়ামার ঘটনাস্থল থেকে ১০ কিলোমিটার দূরেই পিংলেনা গ্রাম ঘিরে ফেলে যৌথবাহিনী। যে গোয়ালঘরে জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর ছিল সেটি চারধার দিয়ে ঘিরে ফেলা হয়। রাতের অন্ধকারেই যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় যৌথবাহিনী। জঙ্গিদের গুলিতে ১ মেজর সহ ৩ জওয়ান শহিদ হন। পাল্টা গুলিতে মৃত্যু হয় কামরান সহ ৩ জঙ্গির।

কাশ্মীরে সেনার সন্ত্রাসবিরোধী অভিযান, ছবি – আইএএনএস

মৃত জঙ্গিদের মধ্যে কামরানই হল সেই জইশ জঙ্গি যে পুলওয়ামা কাণ্ডের মূল চক্রী। পাকিস্তানের ছেলে কামরানকে খতম করা ভারতীয় সেনার জন্য বড় সড় সাফল্য হিসাবে মনে করা হচ্ছে। আরও ১ জঙ্গি এখনও বেঁচে বলে মনে করছে যৌথবাহিনী। তার খোঁজ চলছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026