National

আইইডি বিস্ফোরণ, ফের শহিদ সেনা, এবার রাজৌরিতে

পুলওয়ামায় জঙ্গি হানার পরও সন্ত্রাস থামার নাম নেই। শনিবার জম্মু কাশ্মীরের রাজৌরিতে আইইডি বিস্ফোরণে শহিদ হলেন এক সেনা আধিকারিক। বিস্ফোরণটি ঘটে রাজৌরির নওসেরা সেক্টরের লাম ঝঙ্গর এলাকায়। পাক সীমান্ত লাগোয়া এই এলাকা। লাইন অফ কন্ট্রোল ঘেঁষা এই এলাকায় আচমকাই বিস্ফোরণটি ঘটে। মৃত্যু হয় ওই সেনা আধিকারিকের। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে। মন্ত্রকের ধারণা এই আইইডি বিস্ফোরণ সন্ত্রাসবাদীদের কাজ।

ফাইল : ভারতীয় সেনা, ছবি – আইএএনএস

রাজৌরিতেই বাবা খোদি এলাকায় সীমান্তপার থেকে এদিন সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালাতে শুরু করে পাক সেনা। সেই গুলিতে এক ভারতীয় সেনা জওয়ান আহত হন। পরে প্রত্যুত্তর দেয় ভারতীয় সেনাও। শুরু হয় গুলি বিনিময়। যা বজায় ছিল দিনভর।

জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সুরক্ষাবাহিনী, ছবি – আইএএনএস

পুলওয়ামায় জঙ্গি হানার ঘটনায় ইতিমধ্যেই ৪৯ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়েছেন। তার রেশ কাটার আগেই ফের আঘাত হানল জঙ্গিরা। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এক সেনা আধিকারিকের মৃত্যুর খবর নিশ্চিত। এই সেনা আধিকারিকের নাম জানানো হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026