National

কনকনে ঠান্ডায় রাতভর গুলির লড়াই, খতম ২ জঙ্গি

দিনেই ঠান্ডার চোটে কাবু মানুষজন। সেখানে রাতের অবস্থা তো আরও শোচনীয়। তারমধ্যেই অবশ্য রাতভর গুলির লড়াই চলল ভারতীয় সেনা ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথবাহিনীর সঙ্গে জঙ্গিদের। গোপন সূত্রে খবর পেয়ে রাতেই জম্মু কাশ্মীরের বদগাম জেলার চাদুরা এলাকার গোপালপোরা গ্রাম ঘিরে ফেলে যৌথবাহিনী। যৌথবাহিনী যে গ্রাম ঘিরে ফেলেছে তা টের পেতেই গুলি বর্ষণ শুরু করে গ্রামের একটি অংশে লুকিয়ে থাকা জঙ্গিরা। পাল্টা গুলি চালায় যৌথবাহিনী।

ফাইল : ভারতীয় সেনা, ছবি – আইএএনএস

সারারাত গুলির লড়াই অব্যাহত থাকে। অবশেষে ২ জঙ্গির মৃত্যু হয়। থামে লড়াই। যৌথবাহিনী ওই ২ জঙ্গির দেহ উদ্ধার করে। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। তাদের সঙ্গে আরও জঙ্গি ছিল কিনা বা তারা কোথাও লুকিয়ে আছে কিনা তে খতিয়ে দেখতে চিরুনি তল্লাশি শুরু হয়।

হিমাঙ্কের নিচে থাকা কাশ্মীরে সেনার সন্ত্রাসবিরোধী অভিযান, ছবি – আইএএনএস

গুলির লড়াই চলাকালীন গ্রামবাসীদের এর মধ্যে না ঢোকার পরামর্শ দিয়েছে পুলিশ। পুলিশ সতর্ক করে জানিয়েছে গ্রামে জঙ্গিরা অনেক জায়গায় বিস্ফোরক ফেলে রাখতে পারে। যা থেকে বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়তে পারেন গ্রামবাসীরা। এদিকে ২ জঙ্গি কোন সংগঠনের সদস্য তা এখনও পরিস্কার করে জানাতে পারেনি পুলিশ।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026