National

গ্রাম ঘিরে গুলির লড়াই, খতম ৫ জঙ্গি

গোপন খবর ছিল। সেই খবরের ভিত্তিতে জম্মু কাশ্মীরের কুলগাম জেলার কেলাম গ্রাম ঘিরে ফেলে যৌথবাহিনী। গ্রাম ঘিরে জঙ্গিদের পালানোর পথ রুদ্ধ করে দেয় তারা। তারপর ক্রমশ যেখানে জঙ্গিরা লুকিয়ে আছে বলে খবর ছিল সেই জায়গার আরও কাছে যেতে থাকে। প্রতিরক্ষা মুখপাত্র একথা জানান। তিনি জানান, যখন জঙ্গিরা দেখে আর পালানোর পথ নেই তখন তারা সুরক্ষাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় যৌথবাহিনী। শুরু হয় গুলির লড়াই।

হিমাঙ্কের নিচে থাকা কাশ্মীরে সেনার সন্ত্রাসবিরোধী অভিযান, ছবি – আইএএনএস

দীর্ঘক্ষণ ২ পক্ষে গুলির লড়াই চলার পর যৌথবাহিনীর গুলিতে ৫ জঙ্গি খতম হয়। তাদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আরও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তাও চিরুনি তল্লাশি চালিয়ে দেখে যৌথবাহিনী। যৌথবাহিনী যখন গ্রাম ঘিরে জঙ্গিদের পাকড়াও করার চেষ্টা করছে তখন গ্রামের একাংশ তাদের লক্ষ্য করে পাথরবর্ষণ শুরু করে। তাদের রুখতে কাঁদানে গ্যাসের শেল ছোঁড়ে যৌথবাহিনী।

কাশ্মীরে সেনার সন্ত্রাসবিরোধী অভিযান, ছবি – আইএএনএস

জম্মু কাশ্মীর এখন ঠান্ডায় কাঁপছে। অনেক জায়গায় তুষারপাত হচ্ছে। রাজ্য জুড়ে চলছে শৈত্যপ্রবাহ। এই কঠিন আবহাওয়া পরিস্থিতিকে কাজে লাগিয়ে প্রতি বছরই সুরক্ষাবাহিনীর নজর এড়িয়ে ভারতে ঢুকে নাশকতা চালানোর চেষ্টা চালায় জঙ্গিরা। তারই জবাব দিয়ে নিজেদের তরফেও তৎপরতার জানান দিল যৌথবাহিনী।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026