প্রতীকী ছবি
ছুটি চেয়েছিলেন তিনি। তা মঞ্জুর হয়নি। সেই ক্ষোভ কাজ করছিল মনের মধ্যে। ছুটি যে মঞ্জুর হয়নি তা জানতে পেরে বুধবার সকালে নিজের ঘরে ফিরে আসেন বীরেন্দ্র কুমার রাওয়াত নামে ওই জওয়ান। ডিউটি শেষ করেই ঘরে ফেরেন তিনি। তারপর ঘরেই নিজের বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন।
বুধবার সকালে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের লাতেহার জেলার সিআরপিএফ ক্যাম্পে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ছুটি না পাওয়ার ক্ষোভেই আত্মঘাতী হন ওই সিআরপিএফ জওয়ান।
গুলি চলার শব্দে ছুটে আসেন সকলে। রক্তাক্ত অবস্থায় বীরেন্দ্র কুমার রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। বীরেন্দ্র উত্তরপ্রদেশের বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…