National

ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধবিমান ‘মিরাজ’, মৃত ২ পাইলট

ভারতীয় যুদ্ধবিমান ‘মিরাজ ২০০০’ তৈরি করে দেশের যুদ্ধবিমান প্রস্তুতকারক সরকারি সংস্থা হ্যাল। সম্প্রতি সেই মিরাজ ২০০০ মডেলে কিছু নয়া সংযোজন করা হয়। সেই নতুন সংযোজনের পর চলছিল তার পরীক্ষামূলক উড়ান। যা সফল হলে সেই নতুন বৈশিষ্ট্য সহ মিরাজ ২০০০-কে তুলে দেওয়া হত সেনাবাহিনীর হাতে। তার আগে পরীক্ষামূলক উড়ানে শুক্রবার বেঙ্গালুরুতে হ্যালের ইয়েমালুর বিমানবন্দর থেকে উড়ান নেওয়ার সময় রানওয়েতেই আগুন ধরে যায় মিরাজে।

বিমান ওড়াচ্ছিলেন স্কোয়াড্রন লিডার সমীর আবরোল ও সিদ্ধার্থ নেগি। ঠিক কোন অবস্থায় থাকাকালীন বিমানে আগুন লাগে এবং এই ২ পাইলটের মৃত্যু হয় তা এখনও পরিস্কার নয়। তবে প্রয়োজনে এই বিমানটি দাঁড়িয়ে থাকলেও তার থেকে পাইলট বিশেষভাবে দ্রুত বেরিয়ে আসতে পারেন। সেখানে কী এমন ঘটল তা পরিস্কার নয়।

শুক্রবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিমানটিতে আগুন লাগে। আগুন লাগার পর জ্বলতে থাকে মিরাজ। কালো ধোঁয়ায় চারধার ছেয়ে যায়। বেঙ্গালুরুর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় অনেক দূর দূর থেকে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026