National

জনবসতির কাছেই ভেঙে পড়ল জাগুয়ার, অল্পের জন্য রক্ষা

ভারতীয় বায়ুসেনার অন্যতম ভরসা যুদ্ধবিমান জাগুয়ার। সোমবার সকালে গোরক্ষপুর এয়ার বেস থেকে এমনই একটি জাগুয়ার নিয়ে রুটিন উড়ানে বেরিয়েছিলেন পাইলট। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভেঙে পড়ে। উত্তরপ্রদেশের কুশিনগরের কাছে একটি ঘন জনবসতিপূর্ণ এলাকা থেকে সামান্য দূরত্বে ভেঙে পড়ে বিমানটি।

যেখানে পড়ে সেখানে অবশ্য গাছপালা ছিল। ফলে কোনও প্রাণহানি হয়নি। বেঁচে গেছেন পাইলটও। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, বিমানটি ভেঙে পড়ার সময় বুদ্ধিমানের মত কাজ করেন পাইলট। তিনি ঘন জনবসতি এলাকা থেকে কিছুটা দূরে নিয়ে যান বিমানটিকে। যাতে বড় ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে। তিনি নিজেও সঠিক সময়ে বিমান থেকে বেরিয়ে আসেন।

কেন বিমানটি ভেঙে পড়ল তা পরিস্কার নয়। ভারতীয় বায়ুসেনার তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রাথমিক অনুমান, যান্ত্রিক গোলযোগের কারণেরই জাগুয়ারটি ভেঙে পড়েছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026