National

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে হামলার ছক বানচাল, খতম ২ জঙ্গি

পরিকল্পনা ছিল শ্রীনগরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান চলাকালীন হামলা। কিন্তু সেই নাশকতার ছক বানচাল করে দিল সুরক্ষাবাহিনী। জইশ-ই-মহম্মদ নামে সন্ত্রাসবাদী সংগঠনের ২ জঙ্গি শনিবার সকালে লুকিয়ে শ্রীনগরে ঢোকার পরিকল্পনা করেছিল। কিন্তু তার আগেই শ্রীনগরের থেকে কিছুটা দূরে খোনমো এলাকায় তারা লুকিয়ে আছে এমন খবর পেয়ে সিআরপিএফ, রাষ্ট্রীয় রাইফেলস ও জম্মু কাশ্মীর পুলিশের বিশেষবাহিনী যৌথভাবে খোনমো এলাকা ঘিরে ফেলে। বেগতিক বুঝে যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় বাহিনী। শুরু হয় গুলির লড়াই।

প্রজাতন্ত্র দিবসের সকালে এই গুলির লড়াই চলে বেশ কিছুক্ষণ। অবশেষে ২ জঙ্গির মৃত্যু হয়। তাদের কাছ থেকে একে-৪৭ সহ বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আর কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা দেখতে এলাকা জুড়ে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় যৌথবাহিনী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

কুনোর চিতার পিছনে দৌড় দিলেন বৃদ্ধ কৃষক, থামতে বললেও থামলেন না

চিতা দেখে যে কারও ভয় করতেই পারে। কিন্তু এক বৃদ্ধ ভয় ভুলে গেলেন। তাড়া করলেন…

April 7, 2026

গিটার ফিরে পেয়ে রেল সুরক্ষার প্রশংসায় পঞ্চমুখ বিদেশিনী

ভারতে বিদেশ থেকে অনেকেই বেড়াতে আসেন। নেদারল্যান্ডস থেকে এসেছিলেন এক তরুণী। তিনি ফিরে ফেলেন হারানো…

April 7, 2026

পৃথিবী থেকে এত দূরে এর আগে কোনও মানুষ পৌঁছতে পারেনি, তৈরি হল নতুন ইতিহাস

পৃথিবী থেকে সবচেয়ে দূরে পৌঁছে গেল মানুষ। যা মানবসভ্যতায় এক নতুন ইতিহাস লিখে ফেলল। দেখল…

April 7, 2026

অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী ঠিক হয়ে গেল, এই শহর পেল বিধিবদ্ধ মর্যাদা

অন্ধ্রপ্রদেশ ২০১৪ সালে বিভক্ত হওয়ার পর হায়দরাবাদ ২০২৪ সাল পর্যন্ত ছিল অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার রাজধানী।…

April 7, 2026

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কমলা সতর্কতা, কবে থেকে চড়বে পারদ, জানাল হাওয়া অফিস

রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। কমলা সতর্কতাও জারি হয়েছে। আবার পারদও তরতর করে…

April 7, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৮ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 7, 2026