National

সেনাবাহিনীতে সমকামিতা মেনে নেওয়া হবে না, জানালেন সেনাপ্রধান

ভারতীয় সেনা একটা পরিবারের মত। এখানে সমকামিতা বা ব্যভিচার মেনে নেওয়া হবে না। কেউ এই আইন বা ওই আইনের কথা বলতেই পারে। সেনা আইনের উর্ধ্বেও নয়। কিন্তু সেনাবাহিনী নিয়ন্ত্রিত হয় সেনার আইনে। যা সমকামিতা বা ব্যভিচারকে মেনে নেয়না। এক সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে এমনই জানিয়ে দিলেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত। যদিও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে সমকামিতা এ দেশে অপরাধ নয়। এখানে ৩৭৭ ধারা স্বীকৃতি পেয়েছে। তারপরও এদিন কিন্তু বিপিন রাওয়াত স্পষ্ট জানিয়ে দেন সেনাবাহিনীতে এসব মেনে নেওয়া হবে না।

সেনাপ্রধান এদিন বলেন, ভারতীয় সেনা এখনও রক্ষণশীল। তারা আধুনিকতা নয় এখনও রক্ষণশীলতায় বিশ্বাস করে। যখন ভারতে সেনা আইন তৈরি করা হয়েছিল তখন সমকামিতার মত বিষয় আসেনি। ফলে তা যুক্তও হয়নি আইনে। কিন্তু এমন কোনও কাজ সেনাবাহিনীতে মেনে নেওয়া হবে না বলে স্পষ্ট করে দেন সেনাপ্রধান। জানিয়ে দেন এমন কিছু দেখা গেলে প্রয়োজনে ব্যবস্থাও গ্রহণ করা হবে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ডিভোর্সের পর বাজনা বাজিয়ে মিষ্টি বিলিয়ে মেয়েকে বাড়ি নিয়ে এলেন বাবা

রাস্তায় বাজনা বাজছে। মিষ্টি বিলি করা হচ্ছে। আর এভাবেই মেয়েকে বাড়ি আনলেন বাবা। যুবতীকেও দেখা…

April 6, 2026

হারিয়ে গেল ৫১৮টি টলটলে দিঘি, মানুষের ভুলে মাথাচাড়া দিচ্ছে নতুন চিন্তা

রাতের ঘুম কেড়ে নেওয়ার মত তথ্য সামনে এল। যা কার্যত একটা এলাকার গোটা বাস্তুতন্ত্রের জন্য…

April 6, 2026

দেশের প্রথম মহিলা হিসাবে এভারেস্টে অসাধ্য সাধন, শিক্ষিকার বিরল কৃতিত্ব

এভারেস্টে চড়ার সাফল্য ভারতীয় নারীর রয়েছে। কিন্তু এভারেস্টে অন্য এক অসাধ্য সাধন করে দেখালেন ২৮…

April 6, 2026

মাছের পিঠে চেপে মাত্র ১০ বছরে দ্বিগুণ ভরল দেশের সাফল্যের ঝুলি

একে সাফল্য তো বলতেই হচ্ছে। আর তা ভারতের সাফল্যের ঝুলিকে আরও পূর্ণ করল। মাত্র ১০…

April 6, 2026

নতুন কামরায় অনেক কিছুই নতুন, সাধারণ মানুষের জন্য বদলে যাচ্ছে রেলের কামরা

সাধারণ মানুষের রেল যাত্রাকে আরও সুগম ও সুন্দর করতে নতুন কামরার পথে হাঁটল রেল। রেলমন্ত্রী…

April 6, 2026

মেষ রাশির মঙ্গলবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৭ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 6, 2026