ফাইল : বিএসএফ, ছবি - আইএএনএস
যথেষ্ট পরিচিত একটি ক্লাবে হানা দিয়ে ২ হাজার ৪০ কেজি গাঁজা উদ্ধার করল পুলিশ। ২০৪টি বান্ডিলে এই গাঁজা রাখা ছিল। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। বিএসএফ ও ত্রিপুরা পুলিশ যৌথভাবে ওই ক্লাবে হানা দেয়। ত্রিপুরার সেপাহিজালা জেলার এই ক্লাবটি যথেষ্ট পরিচিত। সেখান থেকে এমন বিশাল পরিমাণ গাঁজা উদ্ধার হওয়ায় অবাক অনেকেই। এমন এক ক্লাব থেকে এত পরিমাণ গাঁজা উদ্ধার রাজ্য জুড়ে মাদকের রমরমারই ইঙ্গিত বলে মনে করছে পুলিশ প্রশাসন।
ওই ক্লাবের সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার হয়নি। প্রসঙ্গত গত সপ্তাহেই ত্রিপুরার এক পুলিশ আধিকারিক ও তার শ্যালিকাকে ড্রাগ পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…