National

বিনা প্ররোচনায় পাক সেনার গুলি, পাল্টা উত্তর ভারতের

বিনা প্ররোচনায় সোমবার সকাল সাড়ে ৯টা থেকে লাইন অফ কন্ট্রোল ধরে গুলি ও মর্টার বর্ষণ শুরু করে পাক সেনা। জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নওসেরা সেক্টরের লাম, কেরি, পুখারনি ও পূর বাদাসের এলাকায় প্রবল গুলি বর্ষণ শুরু হলে পাল্টা উত্তর দেয় ভারতীয় সেনা। শুরু হয় ২ পক্ষে গুলির লড়াই। যা চলতেই থাকে। এমনই জানাচ্ছে সংবাদ সংস্থা।

ভারতীয় সেনা শিবির ও সীমান্তবর্তী এলাকা লক্ষ্য করে পাক গুলি, মর্টারের জেরে যাতে সেখানকার সাধারণ মানুষের ক্ষতি না হয় সেজন্য সীমান্তের ৫ কিলোমিটারের মধ্যে সব স্কুল এদিন বন্ধ করে দেওয়া হয়। এদিকে কাশ্মীর জুড়ে এখন হাড় কাঁপানো ঠান্ডা। তারমধ্যেই পাকিস্তানের দিক থেকে বিনা প্ররোচনায় গুলি চালনা এলাকাকে আতঙ্কে উত্তপ্ত করল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026