National

লুকোনো জঙ্গিদের ধরতে অপারেশন, রক্তাক্ত উপত্যকা

শ্রীনগরে গুলির লড়াইয়ে মৃত্যু হল ৩ জঙ্গির। সুরক্ষাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হয় ৭ জন গ্রামবাসীর। যেটুকু খবর তাতে সুরক্ষাবাহিনীর বিরুদ্ধে গ্রামবাসীদের একাংশের বিক্ষোভ চলছিল। তখন আবার গুলির লড়াইও চলছিল। মাঝে পড়ে বেশ কয়েকজন গ্রামবাসীর গুলি লাগে। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ৭ জনকে মৃত বলে ঘোষণা করা হয়।

শনিবার কাকভোরে সুরক্ষাবাহিনীর কাছে খবর আসে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার সিরনু গ্রামে জঙ্গিরা গা ঢাকা দিয়ে রয়েছে। দ্রুত গ্রাম ঘিরে ফেলে সুরক্ষাবাহিনী। শুরু হয় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। দীর্ঘ গুলিযুদ্ধের পর ৩ জঙ্গিকে খতম করতে সমর্থ হয় সুরক্ষাবাহিনী। এরমাঝেই গ্রামবাসীদের একাংশ সুরক্ষাবাহিনীর ওপর পাথর বর্ষণ শুরু করে। শনিবার এই ঘটনাকে মাথায় রেখে পুলওয়ামা জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026