National

মাছ ধরার নৌকায় লুকনো অস্ত্র, পাকড়াও করল সুনয়না

মাছ যেখানে ধরা হচ্ছিল সেখানে মাছ ধরা বেআইনি। সেটাই প্রথম নজরে আসে ভারতীয় রণতরী আইএনএস সুনয়নার নৌসেনাদের। কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে বেরিয়ে পড়ল কেউটে। বেআইনিভাবে মাছ ধরার অপরাধে মাছ ধরার নৌকাটি আটকে তাতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে নৌসেনার। মাছ ধরার নৌকার মধ্যে লুকনো রয়েছে ৪টে উচ্চ ক্ষমতাসম্পন্ন একে-৪৭, ১টি লাইট মেশিনগান ও প্রচুর কার্তুজ। তখনই মাছ ধরার নৌকাটিকে আটক করা হয়। পাকড়াও করা হয় নৌকায় থাকা লোকজনকে।

ভারতীয় রণতরী পাকড়াও করলেও ঘটনাটি ভারতীয় উপকূলে ঘটেনি। ঘটেছে অনেকটা দূরে আদেন উপকূলে। এখানেই টহল দিচ্ছিল ভারতীয় রণতরী আইএনএস সুনয়না। তখনই সোমালিয়ার ওই মাছ ধরার নৌকাটি চোখে পড়ে। এরপর সোকোত্রা দ্বীপের কাছে নৌকাটিকে পাকড়াও করা হয়।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026