National

১৮ ঘণ্টা গুলির লড়াই, খতম ৩ জঙ্গি

শনিবার সন্ধে থেকে শুরু হয়েছিল গুলির লড়াই। জঙ্গিদের সঙ্গে সুরক্ষাবাহিনীর সেই গুলির লড়াই চলল ১৮ ঘণ্টা। শ্রীনগর থেকে ১১ কিলোমিটার দূরে মুজগুন্দ গ্রামের একটি বাড়িতে লুকিয়ে আছে জঙ্গিরা। এই খবর পাওয়ার পরই গোটা গ্রাম ঘিরে ফেলে ভারতীয় সেনা, সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। শুরু হয় জঙ্গিদের সঙ্গে বাহিনীর গুলির লড়াই। যৌথ বাহিনীকে ধোঁকা দিয়ে চম্পট দিতে একটি বাড়ি থেকে অন্য বাড়িতে পালাতে থাকে জঙ্গিরা। জঙ্গিদের ধরতে গিয়ে কিছুটা গ্রামবাসীদের একাংশের প্রতিরোধের মুখেও পড়তে হয় যৌথবাহিনীকে।

সন্ধে পার করে রাত, রাত পার করে ভোর। তারপর শেষ হয় গুলির লড়াই। ৩ জঙ্গিকে খতম করে সুরক্ষা বাহিনী। জঙ্গিদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে। জঙ্গিরা লস্কর-ই-তৈবার সদস্য। শ্রীনগর জুড়ে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে এই গুলি যুদ্ধে ১ সেনা জওয়ান, সিআরপিএফ জওয়ান ও পুলিশকর্মী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026