National

পুলিশের গুলিতে খতম সাংবাদিক সুজাত বুখারির হত্যাকারী

কাশ্মীরে এখন প্রায় প্রতিদিনই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। যাতে সাফল্যও মিলছে। একের পর এক জায়গায় লুকিয়ে থাকা জঙ্গিদের খতম করছে সেনা ও পুলিশের যৌথবাহিনী। বুধবার কাশ্মীরের বাদগাম জেলার ছত্তরগাম নামে একটি জায়গায় একটি গ্রামে কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পায় পুলিশ। তারপরই রাত ৩টে নাগাদ ঘিরে ফেলা হয় গ্রাম। পুলিশ জানাচ্ছে গ্রামবাসীরা প্রথমে জঙ্গিদের পালানোর পথ করে দেওয়ার চেষ্টা করলেও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এরপর শুরু হয় জঙ্গি-সুরক্ষাবাহিনী গুলির লড়াই। যা বুধবার বেলা ১১টা পর্যন্ত চলে।

এই গুলির লড়াইয়ে ২ জঙ্গির প্রাণ যায়। যারমধ্যে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার কমান্ডার নভীদ জাট রয়েছে। পুলিশের দাবি এই নভীদ জাট হল রাইজিং কাশ্মীর কাগজের সম্পাদক সুজাত বুখারির অন্যতম হত্যাকারী। গত ১৪ জুন শ্রীনগরের প্রেস এনক্লেভে নিজের গাড়িতে উঠতে যাচ্ছিলেন বছর ৫০-এর সুজাত বুখারি। তখনই তাঁকে গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা আততায়ীরা। হত্যাকারীরা সংখ্যায় ৩ জন ছিল বলে দাবি করে পুলিশ। এদিন জম্মু কাশ্মীর পুলিশের তরফে দাবি করা হয় এদের মধ্যে ১ জন ছিল নভীদ জাট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026