National

বাতিল যুদ্ধাস্ত্র নষ্ট করার সময় ভয়ংকর বিস্ফোরণ, মৃত ৬

বাতিল হওয়া যুদ্ধাস্ত্র নষ্ট করতে গিয়ে ভয়ংকর বিস্ফোরণের ঘটনা ঘটল মহারাষ্ট্রের ওয়ারধার ফুলগাঁও যুদ্ধাস্ত্র ডিপো থেকে কিছুটা দূরে একটি মাঠে। ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে ৩ জন শ্রমিক ও বাকিরা অর্ডিন্যান্স ফ্যাক্টরির কর্মী। ৪ জন গুরুতর আহত। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে। ঘটনার পরই সেনা ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। বিস্ফোরণের ভয়ংকর শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার সকাল তখন সওয়া ৭টা। ফুলগাঁও সেন্ট্রাল অ্যামুনেশন ডিপো থেকে নিয়মমতো যেমন বাতিল যুদ্ধাস্ত্র নষ্ট করে ফেলার জন্য বাইরে নিয়ে যাওয়া হয় তেমনই হয়েছিল। কাছের একটি এবড়োখেবড়ো মাঠে ওই বাতিল যুদ্ধাস্ত্র নষ্ট করার কাজ হয়। এদিন তেমনভাবেই সেখানে নিয়ে গিয়ে যুদ্ধাস্ত্রগুলি ফেলে এই কাজের দায়িত্বে থাকা জবলপুরের খামারিয়ার অর্ডিন্যান্স ফ্যাক্টরি। তাঁদের কয়েকজন শ্রমিককে নিয়ে ওই মাঠে মাটি খুঁড়ে সেখানে বাতিল যুদ্ধাস্ত্রগুলির ওপর বালির বস্তা ফেলার কাজ করছিলেন। এমন সময় বিস্ফোরণটি হয়। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে ওখানে উপস্থিত সকলেই উড়ে গিয়ে দূরে পড়েন। তাঁদের সকলেরই দেহ পুড়ে গেছে। দুমড়ে মুচড়ে গেছে শরীর। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

‌(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026