National

সুরক্ষাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম ২ জঙ্গি

জম্মু কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ অব্যাহত। উপত্যকার নিম্নমুখী তাপমাত্রা ও বিস্তীর্ণ এলাকায় তুষারপাতও নাশকতা সৃষ্টির প্রচেষ্টা থেকে থামাতে পারেনি জঙ্গিদের। গত শনিবার আরও ২ জঙ্গির মৃত্যু হল সুরক্ষাবাহিনীর সঙ্গে সংঘর্ষে। এদিন সংঘর্ষের ঘটনাটি ঘটে রাজ্যের সোপিয়ান জেলায়।

সুরক্ষাবাহিনী সূত্র মারফত খবর পায় যে সোপিয়ানের একটি গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। খবর পেয়ে ওই গ্রামে হাজির হন সুরক্ষাবাহিনীর জওয়ানরা। তাঁরা এলাকাটিকে কর্ডন করতে শুরু করেন। সঙ্গে চলছিল তল্লাশি অভিযান। লুকিয়ে থাকা জঙ্গিদের চারপাশে বাহিনীর কর্ডন জোরদার হতেই জঙ্গিরা সুরক্ষাবাহিনীর উপস্থিতি টের পায়। এরপর জঙ্গিরা তাদের ঘিরে ফেলা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। বাধ্য হয়ে জবাব দেয় সুরক্ষাবাহিনীও। শুরু হয় গুলির লড়াই। সেই গুলির লড়াইয়েই খতম হয় ২ জঙ্গি। শেষ পাওয়া খবর অনুযায়ী গুলির লড়াই চলছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ভাবলেশহীন মুখে অত্যন্ত শক্ত কাজে অভিনয় করতে হয়েছিল, ৪৮ বছর পর জানালেন জিনাত আমান

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী জিনাত আমান ডন সিনেমার এক অজানা অভিজ্ঞতার কথা সকলের সঙ্গে ভাগ…

April 3, 2026

গাঢ় লাল হয়ে গেল গ্রিসের আকাশ, আশ্চর্য কাণ্ডের পিছনে রয়েছে অন্য মহাদেশ

এমন লাল রং সেখানে বড় একটা কেউ দেখেননি। গোটা ইউরোপই হতবাক আকাশের এমন রং দেখে।…

April 3, 2026

মিঠুন চক্রবর্তী হিরো হলে সে সিনেমায় তিনি নায়িকা হতে চাইতেন, কেন জানালেন সোমি আলি

মিঠুন চক্রবর্তীর নায়িকাদের মধ্যে সোমি আলি একজন। সেই বলিউড অভিনেত্রী জানালেন কেন মিঠুন থাকলেই তিনি…

April 3, 2026

বাড়িতে ঢুকে কেউ একজন মদ্যপান করছে, খবর পেয়ে এসে রেগে আগুন পুলিশ

বাড়িতে কেউ একজন ঢুকে পড়লে তো ভয় পাওয়ারই কথা। সেইমত ফোন যায় পুলিশের কাছে। পুলিশ…

April 3, 2026

পারদ চড়ছে, কবে থেকে ফের ঝড়বৃষ্টি, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়ছে। অস্বস্তিকর গরম মাথা চাড়া দিতে শুরু করেছে। এই চড়তে…

April 3, 2026

মেষ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026