National

ফের ভেঙে পড়ল মিগ, খুব জোর বাঁচল জনবসতি

আকাশে উড়ছিল কয়েকটি যুদ্ধ বিমান। আচমকাই একটি বিমান থেকে কালো ধোঁয়া বার হতে দেখেন স্থানীয় লোকজন। তারপরই তা প্রবল শব্দে ক্রমশ নিচে নেমে এসে আছড়ে পড়ে ফাঁকা মাঠে। আগুন লেগে যায় বিমানটিতে। দাউদাউ করে জ্বলতে থাকে বিমানের অংশ ও আশপাশের গাছপালা। তবে বিমান চালক কোনওক্রমে নিজেকে বাঁচাতে সক্ষম হন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরের কাছে দেউলিয়া গ্রামে। এদিন আকাশে নিয়মমতই চলছিল অনুশীলন। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, সেইসময়ে আচমকাই যান্ত্রিক ত্রুটির জন্য মিগ-২৭ বিমানটিতে আগুন লেগে যায়। তবে পাইলট নিজেকে রক্ষা করতে সমর্থ হন।

বিমানটিতে আগুন লাগার পর তা ঘন জনবসতির ওপর পড়লে বড় ধরণের প্রাণহানির ঘটনা ঘটতে পারত। তবে বিমান চালকের তাৎক্ষণিক বুদ্ধিতে সেই অবস্থা তৈরি হয়নি। তিনি বিমানটিকে সরিয়ে ফাঁকা জায়গায় নিয়ে যান বলে সেনার তরফে দাবি করা হয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026