National

ভেঙে পড়ল ‘মিগ-২১’, মৃত পাইলট

গত জুনেই গুজরাটের কচ্ছে ভেঙে পড়ে ভারতীয় বিমান বাহিনীর ফাইটার বম্বার ‘জাগুয়ার’। মৃত্যু হয় ২ সেনাকর্মীর। জুলাইতে ফের ভাঙল ভারতীয় বিমান বাহিনীর ফাইটার জেট ‘মিগ-২১’। বুধবার পাঠানকোট বিমানঘাঁটি থেকে রুটিন উড়ানেই আকাশে ওড়ে বিমানটি। কিছুক্ষণ পর বুধবার দুপুরের দিকে তা ভেঙে পড়ে হিমাচল প্রদেশের কাঙরা জেলার মেহেরা পল্লী গ্রামের জমিতে। ফাঁকা জায়গায় ভেঙে পড়ায় সাধারণ মানুষের কোনও ক্ষতি হয়নি। তবে মাঠে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে বিমানটির অংশ। বিমানের একটি অংশ মাঠেই দাউদাউ করে জ্বলতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাইলটের। ঘটনার পর পরই গ্রামবাসীরা ভিড় জমান। কৌতূহলী মানুষের ভিড় জমে যায় চারপাশে।

কেন বিমান বাহিনীর এই বিমানটি এভাবে ভেঙে পড়ল তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত ভারতীয় বিমান বাহিনীর অত্যন্ত পুরনো জেট বিমান এই মিগ-২১। গত শতাব্দীর ষাটের দশকে এটি প্রথম ভারতীয় বিমান বাহিনীতে জায়গা পায়।

News Desk

কোন রাজ্যকে ভাতের রাজধানীর মর্যাদা দেওয়া হয়, নামটা বাঙালিকে গর্বিত করবে

দেশের অধিকাংশ রাজ্যেই ভাত খাওয়ার চল রয়েছে। অনেক মানুষই ভাতের ভক্ত। তবে একটি রাজ্যকেই বলা…

April 1, 2026

বেঁচে থাকতেই নিজের শ্রাদ্ধ করলেন এক বৃদ্ধ, শ্রাদ্ধে নিমন্ত্রিত ছিলেন প্রায় ২ হাজার মানুষ

মানুষের জীবনাবসানের পরই শ্রাদ্ধ হয়। কিন্তু এবার এক বৃদ্ধ তাঁর জীবদ্দশাতেই নিজের শ্রাদ্ধানুষ্ঠান করে ফেললেন।…

April 1, 2026

পশ্চিম এশিয়ার পরিস্থিতির মাঝেই ট্রাম্পের মুকুটে নতুন পালক

পশ্চিম এশিয়া জ্বলছে। অনেক দেশেই জ্বালানি সমস্যা ক্রমশ বৃহৎ আকার নিচ্ছে। এসবের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট…

April 1, 2026

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026