National

গুজরাটে ভেঙে পড়ল জাগুয়ার, মৃত বায়ুসেনা পাইলট

ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার বিমান ভেঙে পড়ে মৃত্যু হল এক বায়ুসেনা পাইলটের। মঙ্গলবার বেলা সাড়ে ১০টা নাগাদ গুজরাটের জামনগর থেকে জাগুয়ার বিমানটি নিয়ে আকাশে ওড়েন এয়ার কমোডোর সঞ্জয় চৌহান। ভারতীয় বায়ুসেনার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, নেহাতই রুটিন উড়ান ছিল এটি। আকাশে ওড়ার পর গুজরাটের কচ্ছ জেলার বেরাজা গ্রামের কাছে একটি চারণভূমিতে বিমানটি ভেঙে পড়ে। মৃত্যু হয় এওসি সঞ্জয় চৌহানের। এই দুর্ঘটনায় বেশ কয়েকটি গৃহপালিত পশুরও মৃত্যু হয়েছে। মাঠে চড়ে বেড়াচ্ছিল সেগুলি। আচমকাই তাদের ওপর ভেঙে পড়ে জাগুয়ারের খণ্ডবিখণ্ড টুকরো।

কীভাবে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হল? কেন সেটি ভেঙে পড়ল তা এখনও অজানা। তবে এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের পরই পরিস্কার হবে দুর্ঘটনার কারণ। প্রসঙ্গত গত মার্চেই অসমে একটি মাইক্রোলাইট বিমান ভেঙে মৃত্যু হয় ভারতীয় বায়ুসেনার ২ পাইলটের।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026