National

পুলিশের বন্দুক কেড়ে পুলিশকেই গুলি করে পালাল ‘অসুস্থ’ জঙ্গি

সীমানা লঙ্ঘন করে পাক জঙ্গিদের ভারতে হামলার ঘটনা নতুন নয়। দেশের ভিতরে সেনা ছাউনির পর জঙ্গিদের এবারের ‘টার্গেট’ হাসপাতাল। মঙ্গলবার হাসপাতালের ভিতরে পুলিশের ওপর হামলা চালাল ১ জঙ্গি। সেই জঙ্গি, যাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল ওই হাসপাতালেই। জঙ্গির ছোঁড়া গুলিতে প্রাণ হারিয়েছেন ১ পুলিশকর্মী। আহত আরও ১ কর্তব্যরত পুলিশকর্মী।

জম্মু কাশ্মীরের সোপিয়ান প্রদেশ থেকে ধরা পড়ে আবু হানজালা নামে এক জঙ্গি। লস্কর-ই-তইবা সদস্য আবু হানজালা এতদিন জম্মু কাশ্মীরের সেন্ট্রাল জেলে বন্দি ছিল। অসুস্থতার কারণে মঙ্গলবার তাকে ভর্তি করা হয় শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে। তার সঙ্গে আরও ৬ জঙ্গিকে চিকিৎসার জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন জঙ্গিদের নজরে রাখতে হাসপাতালে মোতায়েন করা হয় কয়েকজন পুলিশকর্মীকে। কিন্তু অসুস্থতার ভান করা ওই জঙ্গি আচমকা চড়াও হয় কর্তব্যরত পুলিশকর্মীদের ওপর। পুলিশকর্মীদের বন্দুক কেড়ে তাঁদেরকেই লক্ষ্য করে গুলি ছোঁড়ে ওই জঙ্গি। জঙ্গির ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ১ পুলিশকর্মী। আহত অপর পুলিশকর্মীকে ভর্তি করা হয় আক্রান্ত হাসপাতালে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক।

সাতসকালে গোলাগুলির আওয়াজ ততক্ষণে পৌঁছে গেছে হাসপাতালের অন্যান্য রোগীদের ওয়ার্ডেও। আতঙ্কে দিশাহারা হয়ে প্রত্যেকেই তখন প্রাণভয়ে থরথর করে কাঁপছেন। সেই সুযোগে পাক জঙ্গি আবু হানজালা হাসপাতাল ছেড়ে চম্পট দেয়। ঘটনার পর পুরো এলাকা পুলিশি নিরাপত্তার কড়া চাদরে মুড়ে দেওয়া হয়। পলাতক জঙ্গির খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026