National

ভারতে অনুপ্রবেশের চেষ্টা বানচাল, উরিতে খতম ৬ জঙ্গি

ফের পাক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাল একদল জঙ্গি। তবে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার পুনরাবৃত্তি আর হতে দিল না জম্মু কাশ্মীরে মোতায়েন ভারতীয় সেনা। জঙ্গিদের অনুপ্রবেশের ছক বানচাল করে দিল তারা। জম্মু কাশ্মীরের পুলিশ ও সেনাদের সাঁড়াশি চাপে নিকেশ হল ৬ জঙ্গি।

শীতের ধূসর চাদরে ঢাকা পড়েছে কাশ্মীর উপত্যকা। তারসঙ্গে প্রবল ঠান্ডা। তার সুযোগ নিয়ে ভারতে ঢুকতে যায় ওই ৬ জঙ্গি। জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে, অনুপ্রবেশকারীরা প্রত্যেকে জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য। সোমবার জম্মু কাশ্মীরের উরি সেক্টর দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করতে যায় জঙ্গিদের দল। তাদের অনুপ্রবেশের বিষয়টি নজর আসে কর্তব্যরত সেনা জওয়ানদের। জঙ্গিদের আটকাতে সোজাসুজি এনকাউন্টারের পথে হাঁটে ভারতীয় সেনা। তাদের সঙ্গে জঙ্গি নিকেশের যৌথ অপারেশনে নামে জম্মু কাশ্মীর পুলিশ। আক্রমণের মুখে পড়ে পাল্টা গুলি ছোঁড়া শুরু করে জঙ্গিরাও। দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর খতম হয় ৬ জঙ্গি। তবে ভারতীয় সেনা বা পুলিশের গায়ে এবার আঁচড় পর্যন্ত লাগেনি।

মৃত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছেন জওয়ানরা। যা থেকে পরিস্কার, ফের কোনও বড় হামলার ছক কষেছিল নিহত জঙ্গিরা। যা সেনাবাহিনীদের তৎপরতায় রক্ষা পেল।

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026