National

মহড়া চলাকালীন হেলিকপ্টারের দড়ি ছিঁড়ে আছড়ে পড়লেন ৩ সেনা জওয়ান

প্রজাতন্ত্র দিবসের আগে মহড়ার সময় আহত হলেন ৩ ভারতীয় সেনা জওয়ান। দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট হেলিকপ্টার এএলএইচ ধ্রুব থেকে দড়ি ঝুলিয়ে ৩ সেনার নামার কথা ছিল মাটিতে। সেইমত মাটি থেকে বেশ কিছুটা উপরে হেলিকপ্টার থেকে ফেলা হয়েছিল দড়ি। নয়াদিল্লিতে ইন্ডিয়ান আর্মিজ প্যারেড গ্রাউন্ডে চলা এই মহড়ার সময় প্রথম ২ জন কিছুটা নামার পর হেলিকপ্টার থেকে ওই দড়ি ধরে ঝুলে পড়েন তৃতীয় সেনা জওয়ান।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে আচমকাই সেইসময়ে দড়ি ছিঁড়ে পড়ে নিচে। সেইসঙ্গে যথেষ্ট উঁচু থেকে মাটিতে আছড়ে পড়েন ৩ জনই। সেনা সূত্রের খবর, ৩ সেনা জওয়ানই আহত হয়েছেন। কি করে এমন দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভারতীয় সেনা।

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026