ফাইল : ভারতীয় সেনার ট্যাঙ্ক
নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত এভাবে সেনা ও যুদ্ধাস্ত্র মোতায়েন বাড়াতে থাকলে তা তাদের জন্য বাণিজ্যিক দিকে থেকে ক্ষতির কারণ হতে পারে। সেক্ষেত্রে চিনের লগ্নি ভারতে কমবে। চিনের সরকারি সংবাদ মাধ্যমে এমনই হুমকি দেওয়া হল। চিনের দিক থেকে বড় ধরণের হামলার আশঙ্কায় লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ধরে ১০০-র ওপর ট্যাঙ্ক মোতায়েন করেছে ভারত। ভারতীয় সেনা দিয়ে লাদাখ প্রায় ঘিরে ফেলা হয়েছে। সুরক্ষা আরও সুনিশ্চিত করতে আরও যুদ্ধাস্ত্র সেখানে মজুত করছে ভারত।
এই খবর যে চিনা প্রশাসনের শিরদাঁড়া ধরে হিমস্রোত বইয়ে দিয়েছে তা তাদের সংবাদমাধ্যমের হুমকি থেকেই পরিস্কার। যদিও চিনের লগ্নি কমানোর হুমকি নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছে না ভারত। বিশেষজ্ঞদের একাংশের মতে, উল্টে চিনের লগ্নিকারীরাই ভারতে বিনিয়োগ করতে মুখিয়ে আছেন।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…