Feature

বিশ্বের উচ্চতম ডাকঘরটি রয়েছে ভারতেই, উচ্চতা শুনলে বিস্ময় জাগে

বিশ্বের উচ্চতম ডাকঘরটি অন্য কোনও দেশে নয়, এদেশেই অবস্থিত। যার উচ্চতা শুনলে বিস্মিত হওয়াটাই স্বাভাবিক। সে আবার এখন পেয়েছে নতুন এক চেহারা।

বিশ্বের উচ্চতম ডাকঘর। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ৫৬৭ ফুট উঁচুতে অবস্থিত। সেই ডাকঘর আর কোথাও নয় ভারতেই অবস্থিত। এই ডাকঘরটি আদপে ছিল একটি মাটির ঘর। মাটি লেপা সে ঘরই ছিল ডাকঘর। সেখান থেকে চিঠি আদানপ্রদান সহ ডাকঘরের যাবতীয় কাজ চলত।

ওই উঁচুতে বসবাসকারী স্থানীয় মানুষের বাকি পৃথিবীর সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় ওই ডাকঘরই। আর পাঁচটা ডাকঘরের মত সেখানে কাজ হলেও এ ডাকঘর পর্যটকদের অন্যতম আকর্ষণ।

পর্যটনের কথা মাথায় রেখে এই ডাকঘরের চেহারাও বদল করা হয়েছে। ডাকঘরটিকে একটি গোলাকার লেটারবক্সের চেহারা দেওয়া হয়েছে। কয়েকটি সেলফি পয়েন্টও নির্ধারিত হয়েছে পর্যটকদের কথা মাথায় রেখে।

হিমাচল প্রদেশের লাহুল স্পিতিতে ১৪ হাজার ৫৬৭ ফুট উচ্চতায় রয়েছে একটি গ্রাম হিকিম। এই হিকিমের মানুষের জন্যই এই পোস্টঅফিস। যা এখন বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত ডাকঘর।

বহু পর্যটক দেশবিদেশ থেকে লাহুল স্পিতি-তে বেড়াতে এলে অবশ্যই এই ডাকঘর দেখতে আসেন। পুরনো মাটির ডাকঘর ও নতুন লেটারবক্স রূপী ডাকঘর ঘুরে দেখেন। ছবি তোলেন। অবাক হন এটা ভেবে যে এত উঁচুতেও একটি ডাকঘর থাকা সম্ভব!

এখানে পর্যটকদের জন্য একটি সুবিধাও রয়েছে। পর্যটকরা এই ডাকঘর থেকে স্পিতি-র অপরূপ ছবির পোস্টকার্ড ডাকে পাঠাতে পারেন। নিজেকেও পাঠাতে পারেন। বন্ধু বা আত্মীয় পরিজনকেও পাঠাতে পারেন। পর্যটন টানতেই এই ব্যবস্থা।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026