National

স্বাধীনতার ৭৫ বছরে ঠিকানায় লেখা পিন কোডে সোনালি ছোঁয়া

এও এক ইতিহাস। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তিতে ঠিকানার পিন কোডও ইতিহাস ছুঁয়ে ফেলল। ৬ সংখ্যার নম্বর এদিন পেল সোনালি ছোঁয়া।

স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে গোটা দেশ মাতোয়ারা। তার মধ্যেই আরও এক অনন্য নজির গড়ল দেশ। ঠিকানায় লেখা পিন কোড এদিন সুবর্ণ স্পর্শে উজ্জ্বল হয়ে উঠল। ঠিকানার পিন কোডও এক অনন্য মাইলস্টোন স্পর্শ করল।

দিনটা ছিল ১৫ অগাস্ট ১৯৭২ সাল। সেদিন ২৫ তম স্বাধীনতা দিবস পালন করছিল দেশ। আর সেদিনই দেশের ঠিকানা জগতে এক ইতিহাসের সূচনা হয়েছিল।

ওইদিন থেকেই ভারতে ঠিকানার সঙ্গে পিন কোড ব্যবস্থা চালু হয়। ৬ সংখ্যার একটি নম্বরকে জুড়ে দেওয়া হয় ঠিকানার সঙ্গে। যা একটি বিশেষ স্থানকে চিহ্নিত করা আরও অনেক সহজ করে দেয়।

ডাকবিভাগের কর্মীদের এতে ঠিকানা বোঝা আরও অনেক সহজ হয়ে যায়। যাকে অনেকে এখন জিপ কোড বলেও চিহ্নিত করেন।

এখন মানুষের কাছে ঠিকানা মানেই তাতে পিন কোড আবশ্যিক। যা কিন্তু আজ থেকে ৫০ বছর আগে ছিলনা। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রকের সচিব তখন ছিলেন শ্রীরাম ভিকাজি ভেলাঙ্কর। তিনিই এই পিন কোড ব্যবস্থার প্রচলন করেন। সেই পিন কোড ব্যবস্থা এদিন স্বাধীনতা দিবসের সঙ্গে তার সুবর্ণজয়ন্তী বর্ষপূর্তি উদযাপন করছে।

শ্রীরাম ভিকাজি ভেলাঙ্কর শুধু সরকারি উচ্চপদস্থ আধিকারিকই ছিলেননা, তিনি ছিলেন সংস্কৃত কবিও। এজন্য তিনি রাষ্ট্রপতি পুরস্কারও পান। যাঁর হাত ধরে এখন গোটা দেশের ঠিকানায় অবশ্য উল্লেখ্য হয়ে উঠেছে পিন কোড।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026