National

এই প্রথম এমন সুবর্ণ সুযোগ দিতে চলেছে পোস্টঅফিস

দেশজুড়ে ডাকঘর বা পোস্টঅফিস ছড়িয়ে আছে। এখন চিঠির আদানপ্রদান কমলেও নানা ক্ষেত্র মিলিয়ে পোস্টঅফিসের গুরুত্ব কমেনি। তারাই এবার এক সুবর্ণ সুযোগ শুরু করছে।

একটা সময় ছিল যখন যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল চিঠি। আধুনিক প্রযুক্তির হাত ধরে এখন আর চিঠি লিখে তা পোস্ট করে মানুষকে যোগাযোগ রাখতে হয়না। মুহুর্তে হয় যোগাযোগ। কিন্তু তাতে পোস্টঅফিসের ব্যস্ততা খুব একটা কমেনি।

পোস্টঅফিস যেমন চিঠি আদানপ্রদান করে তেমনই নানা জিনিসও আদানপ্রদান করে। পার্সেল পৌঁছে দেয় নির্দিষ্ট ঠিকানায়। পার্সেল বলেই নয়, খামে ভরা কোনও জিনিস থেকে মালপত্র পাঠানোর কাজও করে পোস্টঅফিস।

এবার চিঠি ছাড়া এসব জিনিসপত্র নির্দিষ্ট ঠিকানায় অতিদ্রুত পৌঁছে দিতে তারা চালু করছে ২৪ স্পিড পোস্ট। এই ২৪ স্পিড পোস্টের আওতায় এবার থেকে পার্সেল, কনসাইনমেন্ট থেকে যে কোনও জিনিস ১ দিনের মধ্যেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে।

আপাতত ১ দিনের মধ্যে এই জিনিসপত্র পৌঁছে দেওয়ার কাজটা সীমাবদ্ধ থাকবে কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদের মধ্যে। এই প্রথম এমন কোনও সুবিধা চালু করছে ইন্ডিয়া পোস্ট। যা পোস্টঅফিসের গুরুত্ব আরও বাড়িয়ে দেবে।

সরকারি তকমা নিয়েই ইন্ডিয়া পোস্ট এই কাজ করায় মানুষ অনেক বেশি নিশ্চিন্ত থাকতে পারবেন এই পরিষেবা নিয়ে। সুরক্ষিত ভাবে সঠিক ঠিকানায় জিনিস পৌঁছে দেওয়ার জন্য ওটিপি ভিত্তিক এই পরিষেবা দ্রুত গতি পাবে বলেই মনে করছেন সকলে।

পোস্টঅফিসের গুরুত্বও এতে বাড়বে। এছাড়া ৪৮ স্পিড পোস্ট নামেও একটি পরিষেবা চালু করতে চলেছে ইন্ডিয়া পোস্ট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

কর্কট রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026