National

পাকিস্তান ন্যাশনাল ডে বয়কট করল ভারত

প্রতি বছর ২৩ মার্চ পাকিস্তান ন্যাশনাল ডে পালিত হয়। পাকিস্তান সরকারের তরফে ভারতে তাদের দূতাবাসে যে অনুষ্ঠান হয় তাতে ভারত নিমন্ত্রিত থাকে। ভারত সরকারের তরফে সেই অনুষ্ঠানে যোগও দেওয়া হয়। কিন্তু এবার সেই অনুষ্ঠান বয়কট করল ভারত। এবার একদিন আগেই অর্থাৎ ২২ মার্চ পাকিস্তান ন্যাশনাল ডে পালিত হচ্ছে পাক দূতাবাসে। সেই অনুষ্ঠানে ভারত সরকারের কাছে যেমন নিমন্ত্রণ গিয়েছে তেমনই পাকিস্তানের তরফে নিমন্ত্রণ করা হয়েছে জম্মু কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুরিয়তের নেতাদের। তাতেই আপত্তি তুলেছে ভারত।

পুলওয়ামা কাণ্ডের পর এমনিতেই ভারত-পাক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। পাকিস্তান ন্যাশনাল ডে-তে হুরিয়তকে নিমন্ত্রণ করে পাকিস্তান আরও একবার ভারতের নিজস্ব বিষয়ে অনধিকারচর্চার চেষ্টা করল বলে মনে করছে ভারত সরকার। যা তাদের নতুন করে ক্ষুব্ধ করেছে। ফলে এই অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

পুলওয়ামা কাণ্ডের পর ২ দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। সীমান্তে গোলাগুলির লড়াই বেড়েছে। বিশ্বজুড়ে পাকিস্তানের ওপর তাদের দেশ থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। এই অবস্থায় ভারত পাকিস্তান ন্যাশনাল ডে অনুষ্ঠান বয়কট করায় তাদের ওপর আরও চাপ বাড়ল।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026