Sports

ফুটবলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকে চমকে দিল ভারত

ফুটবলে আর্জেন্টিনাকে হারাল ভারত। শুনেও অনেকের পক্ষে বিশ্বাস করা কঠিন। কঠিন না হওয়ারও কিছু নেই। লাতিন আমেরিকার অন্যতম সেরা ফুটবল খেলিয়ে দেশ আর্জেন্টিনা। মারাদোনা, মেসির দেশে ঘরে ঘরে প্রতিভা। সেই দলকে কিনা হারিয়ে দিল ভারত! অবাক করলেও এটাই সত্যি। স্পেনে কোটিফ কাপে আর্জেন্টিনাকে হারিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিল ভারতের অনূর্ধ্ব ২০ ফুটবল দল। ভারতীয় যুবদের দাপটে গোটা ম্যাচেই এঁটে উঠতে পারেনি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৪০ মিনিট ভারত ১০ জনে খেলে। তাতেও ২-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনার মত ফুটবল দানবকে হারানো অবশ্যই ভারতীয় যুব ফুটবলারদের ইতিহাসের পাতায় জায়গা করে দিল।

ম্যাচের শুরুতেই ৪ মিনিটের মাথায় দীপক টাংরির দুরন্ত গোলে ১-০-তে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধে ভারতের দাপট বজায় থাকলেও আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে প্রথম ৫ মিনিট গড়াতেই লাল কার্ড দেখেন ভারতের অনিকেত যাদব। বড় ধাক্কা। মাঠে ১০ জন হয়ে যান ভারতীয় যুবরা। তাও আবার প্রতিপক্ষের নাম যেখানে আর্জেন্টিনা! কিন্তু সাহস আর আত্মবিশ্বাসে ভর করে খেলার ৬৮ মিনিটের মাথায় ভারত ফের গোল পায়। ফ্রি কিক থেকে গোল করেন আনোয়ার আলি। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া ভারতের বিরুদ্ধে শেষের দিকে একটা গোল শোধ করে আর্জেন্টিনা। এই জয় ভারতের জন্য ঐতিহাসিক জয় হয়ে রইল।

এখানেই শেষ নয়। একই দিনে অন্য একটি প্রতিযোগিতায় এশিয় চ্যাম্পিয়ন ইরাকের মুখোমুখি হয়েছিল ভারত। অনূর্ধ্ব ১৬ -র এই প্রতিযোগিতায় শক্তিশালী ইরাককে এদিন হারিয়ে দেন ভারতের যুব ফুটবলাররা। ডব্লিউএএফএফ প্রতিযোগিতায় ইরাককে ১-০ গোলে হারিয়ে দেয় ভারত। গোল করেন ভুবনেশ। ইরাককে হারানো ভারতের জন্য ঐতিহাসিক সাফল্য। কারণ এর আগে কখনও ইরাককে কোনও প্রতিযোগিতায় ভারত হারাতে পারেনি।

(ছবি – সৌজন্যে – ট্যুইটার)

News Desk

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026