ফাইল : নিউজিল্যান্ডকে গোলের মালা পরাল ভারত, ছবি - আইএএনএস
প্রথম লেগে ৪-২ ব্যবধানে এগিয়েই ছিল। দ্বিতীয় লেগে আরও ভয়ংকর রূপ দেখাল ভারত। ভুবনেশ্বরে শনিবার মুখোমুখি হয়েছিল ভারত ও রাশিয়া। খেলা ছিল অলিম্পিকে খেলার সুযোগ অর্জন করার। রাশিয়াকে পৌঁছতে হলে ভারতকে ৩ গোলের ব্যবধানে হারাতে হত। কিন্তু হল উল্টো। ভারতীয় হকি দল কার্যত দাঁড়াতেই দিল না রাশিয়াকে। ভারত ম্যাচ জিতল ৭-১ গোলে। ম্যাচ শুরুর ২৫ সেকেন্ডের মধ্যেই গোল করে এগিয়ে যায় ভারত। কিন্তু সেই ধাক্কা সামলে দ্রুত খেলায় ফেরে রাশিয়া। তারাও ১টি গোল করে সমতা ফেরায়।
যখন অনেকে মনে করতে শুরু করেছেন যে ২টি লেগ মিলিয়ে সামান্য ব্যবধানেই ভারত পুরুষ হকিতে অলিম্পিকের টিকিট পেতে চলেছে। ঠিক তখনই ভারত স্বমূর্তি ধরে। একের পর এক গোল হতে থাকে। ভেঙে পড়ে রাশিয়ার রক্ষণ। ব্যবধান বাড়তে থাকে। অবশেষে ৭-১ গোলে জেতে ভারত। চূড়ান্ত ব্যবধান ১১-৩। ফলে খুব সহজেই ভারত পৌঁছে যায় টোকিও অলিম্পিকের হকিতে।
বিশ্ব ক্রমপর্যায়ে ভারতের স্থান এখন ৫। রাশিয়ার ২২। অনেকটাই দুর্বল প্রতিপক্ষ পেয়েছিল ভারত। তার সম্পূর্ণ সদ্ব্যবহারও করেছেন ললিত উপাধ্যায়, আকাশদীপ সিংরা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে হারিয়ে মহিলা হকিতেও ভারত অলিম্পিকের টিকিট অর্জন করেছে। মহিলা হকি দল হারিয়ে দিয়েছে আমেরিকাকে। যদিও পুরুষদের মত এক বড় ব্যবধানের জয় পায়নি তারা। বরং কঠিন লড়াই হয়েছে। অবশেষে ৬-৫ গোলের ব্যবধানে জয়লাভ করে রানি রামপালের দল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…