চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২ বার দেখা হয়েছিল ভারত ও পাকিস্তানের। প্রথমবার ভারত জিতলেও ফাইনালে হারতে হয় তাদের। ক্রিকেটে হলেও সেই ঘটনার পুনরাবৃত্তি হকিতে হল না। বিশ্ব হকি লিগ সেমিফাইনালে পঞ্চম ও অষ্টমস্থানের লড়াইয়ে পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত। ৬-১ গোলে পাক দলকে কার্যত উড়িয়ে দেন রমনদীপ, আকাশদীপরা। এর আগে লিগ পর্যায়ের ম্যাচেও পাকিস্তানকে সামনে পেয়েছিল ভারত। সেই খেলায় ৭-১ গোলে পাকিস্তানকে হারিয়েছিল তারা। এবার একই প্রতিযোগিতায় দ্বিতীয়বার ৬-১-এ হারাল। এই খেলাতেও শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচে আধিপত্য কায়েম রাখে ভারত। খেলার ৮ মিনিটে প্রথম গোল করেন ভারতের রমনদীপ। ১২ মিনিট ও ২৭ মিনিটে গোল করেন আকাশদীপ। ২৮ মিনিটে ফের রমনদীপ। ৩৬ মিনিটে গোল করেন হরমনপ্রীত। ভারত এগিয়ে যায় ৫-০ গোলে। খেলার ৪১ মিনিটের মাথায় পাকিস্তান ১টি মাত্র গোলটি করে। ৫৯ মিনিটে ফের গোল করে ভারত। শেষ গোলটি করেন মনদীপ।
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…