Sports

পাকিস্তানকে উড়িয়ে দিল ভারত

লন্ডনের এক কোণায় যখন দেশের মুখ পোড়াল বিরাট ব্রিগেড, তখন দেশের অপেক্ষাকৃত কম জনপ্রিয় হকির দল সকলের অলক্ষ্যে পাকিস্তানকে হেলায় হারিয়ে তার প্রতিশোধ নিল। হকি বিশ্বলিগে পাকিস্তানকে ৭-১ গোলে কার্যত দাঁড় করিয়ে হারিয়ে দিলেন হরমনপ্রীত, আকাশদীপরা। এদিন লন্ডনে ভারত-পাকিস্তান যখন ক্রিকেটের লড়াইয়ে মুখোমুখি তখন সেই লন্ডনেই মুখোমুখি ভারত-পাক হকি দলও। হরমনপ্রীতের গোল দিয়ে শুরু করে শুরু থেকেই ম্যাচে প্রাধান্য প্রতিষ্ঠা করে ভারত। তারপর এক এক করে গোল আসতে থাকে ভারতের ঝুলিতে। পাক গোলে কখনও বল ঢুকিয়েছেন হরমনপ্রীত তো কখনও আকাশদীপ তো কখনও তলবিন্দর সিং। এঁরা সকলেই ২টি করে গোল পান। ১টি গোল করেন পরদীপ মোরে। পাকিস্তানের হয়ে একটি মাত্র গোল করেন মহম্মদ উমর। এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পাক দল ভারতের সামনে দাঁড়াতেই পারেনি। তবে এদিন একটা বিষয় ছিল নজর কাড়ার মত। ভারতের পুরো দল ও তাদের সাপোর্ট স্টাফ মাঠে নামেন হাতে কালো আর্মব্যান্ড পরে। ইদানিংকালে ভারতের যেসব সেনা জওয়ান সীমান্তে প্রাণ হারিয়েছেন তাঁদের শ্রদ্ধা জানাতেই এই কালো ব্যান্ড বলে দলের তরফে জানানো হয়।

 

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026