পাকিস্তানকে দুরমুশ করে এশিয়া সেরা ভারত

সীমান্তে জবাব দিচ্ছেন ভারতীয় জওয়ানরা। আর খেলার মাঠে পাকিস্তানকে হারিয়ে জবাব দিলেন রূপিন্দর, নিকিন, আকাশরা। হকিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে এদিন ফাইনালে ভারতের সামনে ছিল পাকিস্তান। উরি হামলা থেকে সীমান্তে পাক সেনার দাপাদাপির যোগ্য জবাব দেওযার জন্য দীপাবলির দিনে ফাইনাল খেলতে মাঠে নামেন ভারতীয় খেলোয়াড়েরা। গোটা দেশবাসী এদিনের খেলাটাকে শুধু খেলার মত দেখতে বসেননি। দেখতে বসেছিলেন ভারতের পাকজয়ের মুহুর্ত। খেলার ১৮ মিনিটের মাথায় খেলার দ্বিতীয় পেনাল্টি কর্নার থেকে আসে ভারতের প্রথম গোল। ২৩ মিনিটের মাথায় ফের গোল পায় ভারত। এদিন যেন পাকিস্তানকে হারানোর জন্য নিজেদের শেষটুকু উজাড় করে দিচ্ছিলেন ভারতীয় খেলোয়াড়েরা। আফফান ইউসুফের গোলে ২-০-এ এগিয়ে যায় ভারত। দেওয়ালে পিঠ ঠেকা পাকিস্তান আক্রমণের তেজ বাড়ায়। ২৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে একটা গোলও পায় তারা। ফলে প্রথমার্ধের শেষে খেলার ফলাফল দাঁড়ায় ২-১। এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু তৃতীয় কোয়ার্টারে কিছুটা ছন্নছাড়া হকি খেলতে শুরু করে ভারত। যার পুরো সুযোগ কাজে লাগায় পাকিস্তান। ৩৮ মিনিটের মাথায় আলিসানের গোলে খেলায় সমতা ফেরায় পিছিয়ে থাকা পাকিস্তান। চতুর্থ কোয়ার্টারে কিন্তু ফের ছন্দে ফেরে ভারত। পাক রক্ষণ চিড়ে ভারতের একের পর এক আক্রমণে চাপে পড়ে যায় পাক দল। খেলার ৫০ মিনিটের মাথায় নিকিন থিমাইয়ার গোলে ফের ৩-২ গোলে এগিয়ে যায় ভারত। যে গোল শোধ করা আর পাকিস্তানের সাধ্যে কুলোয়নি। এদিনের জয়ের ফলে ৪ বছর পর ফের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলল ভারত। দীপাবলির দিনে পাকিস্তানকে হারিয়ে ট্রফি ঘরে তোলার চেয়ে বড় উপহার আর কিইবা হতে পারত! প্রসঙ্গত এই প্রতিযোগিতার গ্রুপ ম্যাচেও পাকিস্তান হারিয়েছিল ভারত।

 

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026